21 C
আবহাওয়া
১১:২৯ অপরাহ্ণ - নভেম্বর ২৮, ২০২৬
Bnanews24.com
Home » চট্টগ্রাম নগরীর ৮০ শতাংশ বর্জ্য অপসারণ হয়েছে : চসিক মেয়র

চট্টগ্রাম নগরীর ৮০ শতাংশ বর্জ্য অপসারণ হয়েছে : চসিক মেয়র

চট্টগ্রাম নগরীর ৮০ শতাংশ বর্জ্য অপসারণ হয়েছে : চসিক মেয়র

বিএনএ, চট্টগ্রাম: বন্দরনগরী চট্টগ্রামে কোরবানির পশুর বর্জ্য অপসারণ ৮০ শতাংশ করা হয়েছে। বকি কাজ রাতের মধ্যে শেষ হবে বলে প্রত্যাশা চসিক মেয়রের।

রোববার (১০ জুন) বিকেলে চট্টগ্রাম নগরীর আলমাস সিনেমা হলের মোড় এলাকায় বর্জ্য অপসারণ কার্যক্রম পরিদর্শনে এসে মেয়র রেজাউল করিম চৌধুরী এ তথ্য জানান। তিনি জানান, ঈদের দিন সকাল থেকেই পাঁচ হাজার কর্মী বর্জ্য অপসারণে নিয়োজিত আছে নগরীর ৪১টি ওয়ার্ডে। এ ছাড়া ৩৪৫টি গাড়ি সার্বক্ষণিক বর্জ্য অপসারণের জন্য রাখা হয়েছে। আর এসব কার্যক্রম তদারকি করছে সিটি করপোরেশনের নিয়ন্ত্রণ কক্ষ।

চসিক মেয়র জানান, নগরীর ৮০ শতাংশ কোরবানির বর্জ্য এরই মধ্যে অপসারণ করা হয়েছে। বাকি বর্জ্য রাতের মধ্যেই অপসারণ করা হবে।

মেয়র আরও জানান, অলি-গলিতে যাতে বর্জ্য ও নাড়িভুড়ি পড়ে না থাকে সেজন্য বড় বড় পলিথিন সরবরাহ করা হয়েছে বিভিন্ন ওয়ার্ডে। নগরবাসী অসুবিধার কথা ফোনে জানালে সেখানে সেবকরা গিয়ে দ্রুত বর্জ্য অপসারণের কাজ করবে।

বিএনএ/এমএফ

Loading


শিরোনাম বিএনএ
মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ঢাকা সফর স্থগিত বান্দরবানে বাঁশঝাড়ে লুকানো ছিল ৯৯ রাউন্ড গুলি আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে নিহত ৭ শিক্ষার্থী শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু চাঁদাবাজদের বিএনপিতে রাজনীতি করার অধিকার নেই: আইনমন্ত্রী টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী