27.1 C
আবহাওয়া
১০:০৩ অপরাহ্ণ - জুন ১০, ২০২৬
Bnanews24.com
Home » ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক বসিয়েছে বাংলাদেশ ব্যাংক

ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক বসিয়েছে বাংলাদেশ ব্যাংক


বিএনএ, ঢাকা : চেয়ারম্যান নিয়োগ নিয়ে চলমান অস্থিরতার মধ্যেই ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক বসালো বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক।

বুধবার (১০ জুন) বাংলাদেশ ব্যাংকের এক বার্তায় এই তথ্য জানানো হয়েছে।

ওই বার্তা অনুযায়ী, ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১- অনুযায়ী বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মো. আশ্রাফুল আলমকে এই দায়িত্ব দেওয়া হয়েছে।

ইসলামী ব্যাংকের সার্বিক কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ, ব্যাংকের স্বার্থ সংরক্ষণ, আমানতকারীদের স্বার্থ রক্ষা এবং বৃহত্তর জনস্বার্থ নিশ্চিত করার লক্ষ্যে এ নিয়োগ দেওয়া হয়েছে বলেও জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

পর্যবেক্ষক হিসেবে মো. আশ্রাফুল আলম ব্যাংকের পরিচালনা পর্ষদের সভাসহ প্রাসঙ্গিক কার্যক্রমে অংশগ্রহণ করবেন এবং ব্যাংকের কার্যক্রম সম্পর্কে প্রয়োজনীয় তথ্য ও পর্যবেক্ষণ বাংলাদেশ ব্যাংককে জানাবেন।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ