36.1 C
আবহাওয়া
২:৪০ অপরাহ্ণ - জুন ১০, ২০২৬
Bnanews24.com
Home » ফিলিপাইনে ভূমিকম্পে নিহত বেড়ে ৪৬

ফিলিপাইনে ভূমিকম্পে নিহত বেড়ে ৪৬


বিএনএ, ডেস্ক :  ভূমিকম্পে ফিলিপাইনে এখন পর্যন্ত ৪৬ জনের মৃত্যু হয়েছে। বুধবার দক্ষিণ ফিলিপাইনে উদ্ধারকারীরা একটি ধসে পড়া সুপারমার্কেটের ধ্বংসস্তূপ থেকে একটি মৃতদেহ উদ্ধার করেছেন।

সোমবার মিন্দানাও উপকূলের কাছে আঘাত হানা ৭ দশমিক ৮ মাত্রার এই ভূমিকম্পে ভবন ও ভূমি ধসে পড়েছে।

স্থানীয় উদ্ধারকারী মিশেল চুয়া বুধবার এএফপিকে জানান, উদ্ধার অভিযানের শুরুতে প্রাণ শনাক্তকারী যন্ত্র একটি ‌‌‘দুর্বল স্পন্দন’ শনাক্ত করেছিল। কিন্তু যখন মরদেহের কাছে পৌঁছায়… তখন প্রাণের কোনো চিহ্ন ছিল না।

বেসামরিক প্রতিরক্ষা কর্মকর্তা রাফায়েলিতো আলেহান্দ্রো রেডিওতে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, নিহতদের অধিকাংশই দাভাও অক্সিডেন্টাল প্রদেশের বাসিন্দা ছিলেন এবং তাদের বেশিরভাগই ভূমিধস বা ভবনধসে নিহত হয়েছে।

বিএনএওজি

 

 

Loading


শিরোনাম বিএনএ