24 C
আবহাওয়া
৩:৪৭ পূর্বাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের বৈঠক ১৩ জুন

প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের বৈঠক ১৩ জুন


বিএনএ, ঢাকা : অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে আগামী ১৩ জুন লন্ডনে সাক্ষাৎ করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সোমবার (৯ জুন) সন্ধ্যায় তারেক রহমানের সভাপতিত্বে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সিদ্ধান্তটি নেওয়া হয়।

এর আগে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে সাক্ষাতের বিষয়ে আগ্রহ প্রকাশের পর বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে এ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। আলোচনা শেষে সর্বসম্মতভাবে প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাতের বিষয়ে সিদ্ধান্ত হয়। জানা গেছে, সাক্ষাৎটি আগামী ১৩ জুন হতে পারে।

সম্প্রতি প্রধান উপদেষ্টা জানান, সংসদ নির্বাচন হবে ২০২৬ এর এপ্রিলের প্রথমার্ধের যেকোনো দিন। এরপর থেকেই চলতি বছরের ডিসেম্বরে নির্বাচন দাবি করা বিএনপির সঙ্গে সরকারের টানাপড়েন চলছিল।

তিনি আরও জানান, এই টানাপড়েনের মাঝেই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন তারেক রহমান। এ বৈঠকের পর সরকারের সাথে বিএনপির আপাত দূরত্ব কিছুটা কমবে বলেও মনে করা হচ্ছে।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী