21 C
আবহাওয়া
১:৩৭ পূর্বাহ্ণ - নভেম্বর ২৬, ২০২৬
Bnanews24.com
Home » ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১২ কিলোমিটার যানজট

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১২ কিলোমিটার যানজট

গাড়ি

বিএনএ ডেস্ক: ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের কালিহাতী উপজেলার পৌলি থেকে শল্লা পর্যন্ত ১২ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়েছে। সোমবার (১০ জুন) ভোর ৬টার দিকে মহাসড়কের আনালিয়া বাড়ি এলাকায় একটি ট্রাক বিকল হয়ে গেলে এ যানজটের সৃষ্টি হয়।

এ ছাড়াও বৃষ্টির কারণে পণ্যবোঝাই যানবাহনের ধীরগতি ও অতিরিক্ত গাড়ির চাপ যানজটের অন্যতম কারণ বলে জানিয়েছে পুলিশ। এতে করে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে যাত্রী ও চালকদের।

বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মীর মোহাম্মদ সাজেদুর রহমান। তিনি জানান, ভোর ৬টার দিকে সড়কের কালিহাতী উপজেলার আনালিয়া বাড়ি এলাকায় দাঁড়িয়ে থাকা বাসে একটি ট্রাক ধাক্কা দেয়। এতে ট্রাকটি বিকল হয়ে যায়। এ দুর্ঘটনা থেকেই যানজটের সৃষ্টি হয়। পরে বিকল হওয়া ট্রাকটি সরিয়ে নেওয়া হলে যান চলাচল শুরু হয়। এ ছাড়াও বৃষ্টির কারণে উত্তরাঞ্চল থেকে ছেড়ে আসা আমসহ বিভিন্ন পণ্যবাহী ট্রাকের ধীরগতি ও অতিরিক্ত গাড়ির চাপের কারণে যানবাহনের দীর্ঘ সারির সৃষ্টি হয়েছে। পুলিশ সড়কে কাজ করছে।

বিএনএনিউজ২৪/ এমএইচ/ হাসনা

Loading


শিরোনাম বিএনএ
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু দ্বিতীয় দফায় ৭ কোটি টাকার বিদ্যুৎ সরবরাহ করল রূপপুর বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী ১০ ট্রাক অস্ত্রের ২২ বছর পর কারা আনলো ১০০ ক্ষেপণাস্ত্রের জ্বালানি! প্রত্যর্পণ ছাড়া কো‌নো সন্ত্রাসীকে দেশে ফেরার অনুমতি দেওয়া হ‌বে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী