18 C
আবহাওয়া
৮:৩৯ পূর্বাহ্ণ - নভেম্বর ২৬, ২০২৬
Bnanews24.com
Home » মেসির ফেরার ম্যাচে জিতল আর্জেন্টিনা

মেসির ফেরার ম্যাচে জিতল আর্জেন্টিনা

মেসি

স্পোর্টস ডেস্ক: কোপা আমেরিকার আগে নিজেদের প্রস্তুতি ঝালিয়ে নিতে প্রীতি ম্যাচ খেলছে আর্জেন্টিনা। তারই ধারাবাহিকতায় ইকুয়েডরের বিপক্ষে মাঠে নেমেছিল আজ। এর আগে এল সালভাদর ও কোস্টারিকার বিপক্ষে সর্বশেষ দুটি প্রীতি ম্যাচে দলে ছিলেন না লিওনেল মেসি। তবে চোট কাটিয়ে আজকের ম্যাচ দিয়েই আবার জাতীয় দলের জার্সিতে ফিরেচঘেন তিনি। আর্জেন্টাইন জাদুকরের ফেরার ম্যাচে দুর্দান্ত এক জয় নিয়েই মাঠ ছেড়েছে আলবিসেলেস্তেরা।

শিকাগোর সোলজার ফিল্ড স্টেডিয়ামে ইকুয়েডরের বিপক্ষে মাঠে নেমে শুরু থেকেই আক্রমণে গেছে আর্জেন্টিনা। আলবিসেলেস্তেদের আক্রমণ ঠেকাতে বেশ কয়েকবারই হিমশিম খেতে হয়েছে ইকুয়েডরের।

আর্জেন্টিনার তুমুল আক্রমণের মাঝেও নিজেদের রক্ষণ বেশ ভালো ভাবেই আগলে রেখেছিল ইকুয়েডর। পাশাপাশি বেশ কয়েকবারই প্রতি আক্রমণেও গেছে দলটি। তবে শেষ পর্যন্ত গোলের দেখা পায়নি দলটি। এদিকে আর্জেন্টিনাও বেশ কয়েকবার গোলের সুযোগ পেলেও লক্ষ্যভেদ করতে পারেনি।

প্রথমার্ধে শেষ হওয়ার মিনিট পাচেক আগে শেষ পর্যন্ত আলোর মুখ দেখতে পায় আর্জেন্টিনা। রদ্রিগো ডি পলের বাড়িয়ে দেয়া বলে দুর্দান্ত ফিনিশিংয়ে বল জালে জড়ান আনহেল ডি মারিয়া।

এদিকে এক গোলে এগিয়ে থেকে দ্বিতীয়ার্ধে ডি মারিয়ার বদলি হয়ে মাঠে নামেন মেসি। দীর্ঘদিন পর মেসিকে আর্জেন্টিনার জার্সিতে মাঠে নামতে দেখে উল্লসিত হয়ে পড়েন সমর্থকরা। এদিকে মেসি নামলেও শেষ পর্যন্ত আর গলের দেখা পায়নি আলবিসেলেস্তেরা। ফলে এক গোলের জয় নিয়েই মাঠ ছাড়তে হয়েছে লিওনেল স্কালোনির শিষ্যদের।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু দ্বিতীয় দফায় ৭ কোটি টাকার বিদ্যুৎ সরবরাহ করল রূপপুর বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী ১০ ট্রাক অস্ত্রের ২২ বছর পর কারা আনলো ১০০ ক্ষেপণাস্ত্রের জ্বালানি! প্রত্যর্পণ ছাড়া কো‌নো সন্ত্রাসীকে দেশে ফেরার অনুমতি দেওয়া হ‌বে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী