30 C
আবহাওয়া
১:৪৬ অপরাহ্ণ - মে ১০, ২০২৬
Bnanews24.com
Home » জনগণের নিরাপত্তা নিশ্চিতে পুলিশের প্রতি আহ্বান তারেক রহমানের

জনগণের নিরাপত্তা নিশ্চিতে পুলিশের প্রতি আহ্বান তারেক রহমানের


বিএনএ, ঢাকা:জনগণের জান-মালের নিরাপত্তা নিশ্চিতে পুলিশের প্রতি আহ্বান জানিয়েছেন  প্রধানমন্ত্রী তারেক রহমান।রোববার  (১০ মে) সকালে পুলিশ সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।

তারেক রহমান বলেন, দীর্ঘ দেড় দশকেরও বেশি সময় ধরে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের সংগ্রামের ধারাবাহিকতায় ২০২৪ সালে ছাত্র-জনতা এক রক্তক্ষয়ী গণ-অভ্যুত্থানের পর  জনগণের রায়ে গঠিত হয় বর্তমান সরকার। বছরের পর বছর ধরে অসংখ্য হামলা-মামলার শিকার নিপীড়িত-নির্যাতিত অধিকারহারা মানুষ বর্তমান গণতান্ত্রিক সরকারের সময় শান্তি এবং নিরাপত্তা চায়।

তিনি বলেন, দেশের জনগণের শান্তি এবং নিরাপত্তা নিশ্চিত করা আপনাদের কার্যক্রম- অর্থাৎ পুলিশের ভূমিকার ওপরই সবচেয়ে বেশি নির্ভরশীল। আপনারা জনগণের জান-মালের নিরাপত্তা নিশ্চিত করতে সাধ্য এবং সামর্থ্যের সবটুকু দিয়ে চেষ্টা করবেন।

উল্লেখ্য, ‘আমার পুলিশ, আমার দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে আজ থেকে শুরু হয়েছে পুলিশ সপ্তাহ ২০২৬। আগামী বুধবার (১৩ মে) পর্যন্ত উদযাপিত হবে এবারের পুলিশ সপ্তাহ।

বিএনএ/ওজি

Loading


শিরোনাম বিএনএ