27 C
আবহাওয়া
১১:০৯ অপরাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » পোল্যান্ডের রাষ্ট্রদূত হলেন সাবেক আইজিপি ময়নুল

পোল্যান্ডের রাষ্ট্রদূত হলেন সাবেক আইজিপি ময়নুল


বিএনএ, ঢাকা : পোল্যান্ডে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) মো. ময়নুল ইসলামকে নিয়োগ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) তাকে পোল্যান্ডের রাষ্ট্রদূত করে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এর আগের দিন গতকাল বুধবার সরকারি চাকরি থেকে তিনি স্বাভাবিক অবসরোত্তর ছুটিতে (এলপিআর) যান। এখন তাঁর অবসরোত্তর ছুটি স্থগিত করে পরবর্তী দুই বছরের জন্য তাঁকে রাষ্ট্রদূত করা হয়েছে।

এতে বলা হয়েছে, সরকারি চাকরি আইন, ২০১৮ এর ধারা ৪৯ অনুযায়ী পিআরএল ভোগরত পুলিশের সাবেক মহাপরিদর্শক মো. ময়নুল ইসলামকে তার অবসর উত্তর ছুটি বাতিল ও অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি প্রতিষ্ঠান/সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে আগামী ১০ এপ্রিল থেকে চুক্তিভিত্তিক দুইবছর মেয়াদে পোল্যান্ডে বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়া হলো। এই নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে।

বিসিএস পুলিশ ক্যাডারের ১২তম ব্যাচের কর্মকর্তা ময়নুল ইসলামকে গত বছরের ৭ আগস্ট পুলিশের মহাপরিদর্শক (আইজপি) করা হয়। তবে মাত্র সাড়ে তিন মাস পর আইজিপি পদ থেকে তাকে সরিয়ে নেয় অন্তর্বর্তীকালীন সরকার। ময়নুল ইসলামেরই পছন্দে রাষ্ট্রদূত করে তার চাকরি প্রেষণে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের