26 C
আবহাওয়া
৮:২৪ পূর্বাহ্ণ - অক্টোবর ২৯, ২০২৬
Bnanews24.com
Home » করোনাভাইরাসে কর্ণফুলীর জন দরদী চিকিৎসকের প্রাণহানি

করোনাভাইরাসে কর্ণফুলীর জন দরদী চিকিৎসকের প্রাণহানি

চট্টগ্রামে করোনাভাইরাসে কর্ণফুলীর জন দরদী চিকিৎসকের প্রাণহানি

বিএনএ চট্টগ্রাম : চট্টগ্রামে কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে আবদুল লতিফ(৬৫) নামে এক চিকিৎসকের মৃত্যু হয়েছে। শুক্রবার (৯ এপ্রিল) রাতে চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

তিনি কর্ণফুলী উপজেলার শিকলবাহা গ্রামের মৃত আব্দুস সাত্তার মাস্টারের ছেলে। চট্টগ্রাম মেডিকেল কলেজের ১৮তম ব্যাচের ছাত্র ছিলেন তিনি। গত তিনদিন আগে তার বাবার মারা যায়।

চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালের মহাব্যবস্থাপক (জিএম) ডা. মো. সেলিম জানান, ডা. লতিফ গত ৯ দিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। আইসিইউতেই তিনি মৃত্যুবরণ করেন। তিনি মেট্রোপলিটন হাসপাতালে পরিচালক ছিলেন।

তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিজ এলাকায় চারটি জানাযায় লাখো মানুষের সমাগম হয়। এ পর্যন্ত চট্টগ্রামে কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে ১৫ চিকিৎসকের মৃত্যু হয়েছে।

বিএনএনিউজ/আমিন

Loading


শিরোনাম বিএনএ
বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি আগামীতে স্কুল-মাদ্রাসার বোর্ড পরীক্ষা হবে একই প্রশ্নপত্রে: শিক্ষামন্ত্রী স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৪৬ ইবিএইচ-এ লায়ন্স ক্লাব ডায়মন্ড সিটির হুইলচেয়ার প্রদান মালয়েশিয়াগামী কর্মীদের মেডিক্যাল শুরু ৩১ অক্টোবর যুক্তরাষ্ট্রে নির্বাচনে ভোট দেওয়ায় বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলা ভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ মৃত্যু খুলনায় যুবদল নেতা গুলিবিদ্ধ