26.4 C
আবহাওয়া
২:৫০ পূর্বাহ্ণ - জুলাই ২৭, ২০২৬
Bnanews24.com
Home » সয়াবিন তেলে পরিমাণ কম থাকায় জরিমানা গুনলেন তিন ব্যবসায়ী

সয়াবিন তেলে পরিমাণ কম থাকায় জরিমানা গুনলেন তিন ব্যবসায়ী

সয়াবিন তেলে পরিমাণ কম থাকায় জরিমানা গুনলেন তিন ব্যবসায়ী

বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রামের বোয়ালখালীতে বোতলজাত সয়াবিন তেলের পরিমাণ কম থাকায় ৩ ব্যবসায়ীকে ২২ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এসময় অভিযানের খবর পেয়ে ব্যবসায়ীদের দোকান বন্ধ করে সটকে পড়তে দেখা গেছে।

সোমবার (১০ মার্চ) দুপুরে উপজেলার জোটপুকুর পাড় ও কানুনগোপাড়ায় এ অভিযান পরিচালনা করে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রহমত উল্লাহ।

তিনি বলেন, কানুনগোপাড়া বাজারে অভিযান চালিয়ে এক মুদির দোকানে বোতলজাত সয়াবিন তেল পরিমাণ কম পাওয়া যায়। লিটার প্রতি ১২০ মিলিলিটার তেল কম ছিল বোতলে। সেই দোকান থেকে ৩৬ লিটার বোতলজাত সয়াবিন তেল জব্দ করা হয়েছে এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় ব্যবসায়ীকে ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

আরও পড়ুন: বোয়ালখালীতে ধর্ষণের বিরুদ্ধে শিক্ষার্থীদের বিক্ষোভ

পৃথক অভিযানে জোটপুকুর পাড় ও কানুনগোপাড়া বাজারে অভিযান চালিয়ে লিটার প্রতি সয়াবিন তেল কম থাকায় লাকি স্টোরের উজ্জ্বল দেবকে ৫ হাজার টাকা ও রাসেল স্টোরের মো. রাসেলকে ৭ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতেমা।

আরও পড়ুন: বোয়ালখালীতে জ্বালাকুমারী মাতৃমন্দিরের মহোৎসব ১৩ মার্চ

তিনি বলেন, ‘গৃহিনী’ ও ‘চাঁদনী’ ব্র‍্যান্ডের বোতলজাত সয়াবিন তেলের লিটার প্রতি ১২০ মিলিলিটার তেল কম থাকায় ২ ব্যবসায়ীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের সংশ্লিষ্ট ধারায় ১২ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। এসময় ২৭ লিটার সয়াবিন তেল জব্দ করা হয়েছে। জব্দ করা সয়াবিন তেল সুলভ মূল্যে বিক্রয় করা হবে।

বিএনএনিউজ/ বাবর মুনাফ

Loading


শিরোনাম বিএনএ
চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় পথচারী নিহত জুলাইয়ের ২৫ দিনে দেশে রেমিট্যান্স এলো ২৭ হাজার কোটি টাকার বেশি বাজারে ৩৪ টুথপেস্টের মধ্যে ২৬টিতেই বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক শনাক্ত ফেরদৌস, শাওন, আনিস আলমগীরসহ ২৭ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ মেধা ও যোগ্যতার ভিত্তিতেই সেনা কর্মকর্তাদের পদোন্নতি হওয়া উচিত: প্রধানমন্ত্রী সাঙ্গু নদীতে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার খুলশীতে কিশোর গ্যাংয়ের হামলায় দুই এসআইসহ ৭ পুলিশ আহত ‘রাষ্ট্রপতির বিরুদ্ধে ফৌজদারির মামলা করা যায় না’ - স্বরাষ্ট্রমন্ত্রী পরাজয়ের পর অবশেষে দেখা দিলেন মেসি জিয়া পরিবারের বিশ্বস্ত আইরিন খানই কী পরবর্তী রাষ্ট্রপতি?