28.4 C
আবহাওয়া
১:৫৪ পূর্বাহ্ণ - সেপ্টেম্বর ১১, ২০২৬
Bnanews24.com
Home » লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি খোরশেদ গ্রেপ্তার

লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি খোরশেদ গ্রেপ্তার

জাল নোট কারবারিতে লোহাগাড়ায় চবি শিক্ষার্থীসহ গ্রেপ্তার ৩

বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান খোরশেদ আলম চৌধুরীকে (৬০) গ্রেপ্তার করেছে থানা পুলিশ। সোমবার (১০ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলা সদরের জমিদার পাড়াস্থ নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

জানা যায়, খোরশেদ আলম চৌধুরী দীর্ঘদিন ধরে উপজেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্বে রয়েছেন। এ ছাড়া তিনি সর্বশেষ ২০২৪ সালে অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন।

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, গ্রেপ্তার আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় থানায় ৩টি মামলা রয়েছে। তিনি আরও বলেন, তার বিরুদ্ধে জুলাই-আগস্টে সংগঠিত সহিংসতায় জড়িত থাকার সুস্পষ্ট তথ্য রয়েছে।

বিএনএনিউজ/ নাবিদ

 

Loading


শিরোনাম বিএনএ
গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী সিইউএফএল এমডি ও মাস্টারের বিরুদ্ধে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ, তদন্ত চায় শ্রমিকেরা ‘মাননীয়’ সম্বোধন পরিহারের সিদ্ধান্ত নিজের দপ্তর থেকেই বাস্তবায়ন শুরু করলেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ পাঁচ সিটিতে এনসিপির একক প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত মহামায়ার পরিত্যক্ত কটেজ থেকে অপহৃত ব্যবসায়ী উদ্ধার, গ্রেপ্তার ৮ ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর এসএসসির পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, নতুন জিপিএ-৫ ৩ হাজারের বেশি জালিয়াতির অভিযোগ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা ছাড়লেন হাসিনাকন্যা পুতুল ফিলিপাইনে ফেরিতে আগুনে ৫ জনের মৃত্যু