26 C
আবহাওয়া
১:২৪ অপরাহ্ণ - নভেম্বর ২২, ২০২৬
Bnanews24.com
Home » বিশ্ব ইজতেমার দ্বিতীয় দিনে যৌতুকবিহীন ১৪ বিয়ে

বিশ্ব ইজতেমার দ্বিতীয় দিনে যৌতুকবিহীন ১৪ বিয়ে

বিশ্ব ইজতেমায় মুসল্লিদের ঢল

বিএনএ, ঢাকা: গাজীপুরের টঙ্গীর বিশ্ব ইজতেমায় দ্বিতীয় পর্বের দ্বিতীয় দিন বাদ আসর ১৪ জোড়া বর-কনের বিয়ে সম্পন্ন হয়েছে।

শনিবার বিকেল সোয়া ৫টায় মাশোয়ারার কামড়ায় তাদের বিয়ে পড়ান মাওলানা ইউসুফ বিন সাদ সাহেব।

বিষয়টি নিশ্চিত করে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের মিডিয়া সমন্বয়ক মোহাম্মদ সায়েম বলেন, মাওলানা সাদ কান্ধলভীর বড় ছেলে মাওলানা ইউসুফ বিন সাদ সাহেব আজ বিকেলে মাশোয়ারার কামড়ায় ১৪ জোড়া বর-কনের বিয়ে পড়িয়েছেন। বিয়ের পর উপস্থিত মুসল্লিদের মধ্যে খেজুর বিতরণ করা হয়।

টঙ্গীর তুরাগ তীরে তাবলিগ জামাতের এ বার্ষিক সম্মিলন গত বছরের মতই দুই পর্বে অনুষ্ঠিত হচ্ছে। ২, ৩ ও ৪ ফেব্রুয়ারি ইজতেমার প্রথম পর্ব এবং চার দিন বিরতি দিয়ে ৯, ১০ ও আগামীকাল রোববার সকালে আখেরি মোনাজাতের মাধ্যমে তাবলীগের শীর্ষ মুরুব্বি মাওলানা সাদ কান্ধলভি অনুসারীদের এই পর্ব ও এবারের ইজতেমা শেষ হবে।

বিএনএ/এমএফ

Loading


শিরোনাম বিএনএ
টেকনাফে শতাধিক বোমা, অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার ছাগলনাইয়ায় 'ফ্যামিলি কার্ড' তথ্য সংরক্ষণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন এসএমই খাতের বিকাশে তরুণদের কর্মসংস্থানে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী হরমুজ প্রণালীতে দুটি তেলবাহী ট্যাংকারে হামলা ক্যানসারে আক্রান্ত শামীম ওসমান, রয়েছেন চতুর্থ স্টেজে ১৪ জেলায় বজ্রবৃষ্টির পূর্বাভাস বকেয়া পেনশন পরিশোধ নিয়ে নতুন নির্দেশনা রামুতে ট্রেনের ধাক্কায় একই পরিবারের দুই শিশুসহ নিহত ৪ ১৮ মাসের মধ্যে রোহিঙ্গা প্রত্যাবাসন চায় ঢাকা : পররাষ্ট্র প্রতিমন্ত্রী আগামী ৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী