28 C
আবহাওয়া
৪:৩৪ অপরাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » পিরোজপুরে মাছ ধরতে গিয়ে দুই সহোদরের মৃত্যু

পিরোজপুরে মাছ ধরতে গিয়ে দুই সহোদরের মৃত্যু

পিরোজপুরে মাছ ধরতে গিয়ে দুই সহোদরের মৃত্যু

বিএনএ, ডেস্ক: পিরোজপুরের নেছারাবাদে মাছ ধরতে গিয়ে জমির পাশে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদের তারে জড়িয়ে নাদিম (২৫) ও এমাম (২০) নামে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। শনিবার (১০ ফেব্রুয়ারি) সকালে উপজেলার বলদিয়া ইউনিয়নের উড়িবুনিয়া গ্রামের ৮নং ওয়ার্ডের প্রাইমারি স্কুল সংলগ্ন স্থানে এ দুর্ঘটনা ঘটে।

মৃত নাদিম এবং এমাম উপজেলার বলদিয়া ইউনিয়নের উড়িবুনিয়া গ্রামের দিনমজুর আয়নাল হক মিয়ার ছেলে।

স্থানীয় ইউপি সদস্য মিজান বলেন, নাদিম ও এমাম তারা দুইজনে আপন ভাই। শুক্রবার রাতে কোচ দিয়ে তারা খালের পাড়ে মাছ মারতে বের হন। মাছ মারতে বের হয়ে তারা উড়িবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন একটি ছোট খালের পাড়ে নামেন। খালের পাড়ে জমিতে চাষি রিপন মিয়া ইঁদুর মারার জন্য বৈদ্যুতিক ফাঁদ পেতেছিলেন। নাদিম ও এমাম না জেনে জমির পারে যাওয়া মাত্র তারা বৈদ্যুতিক লাইনে পেঁচিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান। শনিবার সকালে স্থানীয়রা জমির পাশে খালের পাড়ে দুই ভাইয়ের মরদেহ দেখতে পেয়ে পরিবারে খবর দেন।

নেছারাবাদ থানার ওসি (তদন্ত) এইচ এম শাহীন স্থানীয়দের বরাত দিয়ে জানান, জমিতে ইঁদুর মারার জন্য রাখা বৈদ্যুতিক ফাঁদে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। ধারণা করা হচ্ছে তারা না জেনে জমির পাশে গিয়ে সেই লাইনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান। তাদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পিরোজপুর পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিএনএনিউজ/ রেহানা/ বিএম

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা