31 C
আবহাওয়া
৬:২৩ অপরাহ্ণ - সেপ্টেম্বর ১০, ২০২৬
Bnanews24.com
Home » সংরক্ষিত আসনে এমপি হতে চান ভোটে ব্যর্থ মাহি

সংরক্ষিত আসনে এমপি হতে চান ভোটে ব্যর্থ মাহি

মাহিয়া

বিনোদন ডেস্ক: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-১ আসনের (গোদাগাড়ী-তানোর) স্বতন্ত্র  প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন অভিনেত্রী মাহিয়া মাহি। তবে ভোটের মাঠে হেরে এমপি হতে পারেননি তিনি। এবার সেই লক্ষ্য পূরণে কিনেছেন সংরক্ষিত আসনের মনোনয়ন ফরম।

বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে অবস্থিত আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে মাহির পক্ষে তার এক প্রতিনিধি। ফরম সংগ্রহ করেন। বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন রাজশাহী বিভাগের বুথের দায়িত্বশীল এক নেতা।

উল্লেখ্য, দ্বাদশ সংসদ নির্বাচনে অংশ নিতে প্রথমে চাঁপাইনবাবগঞ্জ-২ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলেন মাহিয়া মাহি। না পেয়ে রাজশাহী-১ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন। তবে নির্বাচনে হেরে যান তিনি।

এদিকে মাহি ছাড়াও সংরক্ষিত আসনে মনোনয়ন কিনেছেন বিনোদন অঙ্গনের একঝাঁক তারকা। অপু বিশ্বাস, নিপুণ আক্তার, তানভিন সুইটি, মেহের আফরোজ শাওন , রোকেয়া প্রাচী, ঊর্মিলা শ্রাবন্তী করসহ অনেকে রয়েছেন এ তালিকায়।

বিএনএনিউজ২৪/ এমএইচ/ হাসনা

Loading


শিরোনাম বিএনএ
রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ পাঁচ সিটিতে এনসিপির একক প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত মহামায়ার পরিত্যক্ত কটেজ থেকে অপহৃত ব্যবসায়ী উদ্ধার, গ্রেপ্তার ৮ ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর এসএসসির পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, নতুন জিপিএ-৫ ৩ হাজারের বেশি জালিয়াতির অভিযোগ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা ছাড়লেন হাসিনাকন্যা পুতুল ফিলিপাইনে ফেরিতে আগুনে ৫ জনের মৃত্যু বিশ্ববাজারে ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়ালো তেলের দাম রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর