28 C
আবহাওয়া
৮:১০ পূর্বাহ্ণ - সেপ্টেম্বর ১১, ২০২৬
Bnanews24.com
Home » প্রশংসায় ভাসছেন তানজিন তিশা

প্রশংসায় ভাসছেন তানজিন তিশা

তানজিন তিশা

বিএনএ বিনোদন ডেস্ক: দীর্ঘদিন ধরেই ছোট পর্দায় সাফল্যের সঙ্গে কাজ করে আসছেন তানজিন তিশা। তবে এবার তিনি আসছেন একটু ভিন্ন প্ল্যাটফর্মে, আর অনেকটা ব্যতিক্রম চরিত্রে। প্রজেক্টের নাম ‘লোহার তরী’। এটি একটি ওয়েব ফিল্ম। নির্মাণ করেছেন হালের জনপ্রিয় নির্মাতা সঞ্জয় সমদ্দার। আগামী ১৪ ফেব্রুয়ারি থেকে ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে দেখা যাবে সিনেমাটি।

মুক্তি উপলক্ষে ইতোমধ্যে প্রকাশ করা হয়েছে ‘লোহার তরী’র ট্রেলার। সেখানে রীতিমতো চমকে দিয়েছেন তানজিন তিশা। নিজেকে গণ্ডির বাইরে এনে ভিন্ন রূপ আর অভিনয়শৈলিতে চমক দেখিয়েছেন। তাই ট্রেলার দেখেই অভিনেত্রীর প্রশংসায় পঞ্চমুখ ভক্ত-দর্শকরা। পুরো সিনেমা মুক্তির পর সেই প্রশংসার পাল্লা আরও ভারি হবে বলেও কেউ কেউ মনে করছেন।

এদিকে যিনি তানজিন তিশাকে এমন রূপে হাজির করছেন, সেই নির্মাতা সঞ্জয় সমদ্দারও বাদ পড়লেন না অভিনেত্রীর বন্দনা থেকে। তিনি অকপটে জানালেন তিশার পরিশ্রম ও ত্যাগের কথা।

সঞ্জয়ের ভাষ্য, ‘তিশাকে গল্পটা বলার পর থেকেই তিনি নিজের মধ্যে সেটা ধারণ করেছে, লালন করেছে। এরপর শুটিংয়ে এসেও তিনি অনেক ঝুঁকি নিয়েছেন। লঞ্চ থেকে লাফ দিতে হয়েছে, সেটাও আবার রাতে। তার ওপর ওই সময়ে কীর্তনখোলা নদীতে অনেক বেশি স্রোত ছিল। যদিও পর্যাপ্ত লাইফগার্ড ছিল। কিন্তু এরপরও অনেকে তো এমন রিস্ক নিতে চান না। তিশা ও মনোজদা গল্পের প্রতি সম্মান জানিয়ে নিজেরাই কাজটি করেছেন।’

উল্লেখ্য, ‘লোহার তরী’ ওয়েব ফিল্মের গল্পটি রহস্যে ঘেরা ও রোমাঞ্চকর। এটি যৌথভাবে লিখেছেন সঞ্জয় সমদ্দার ও নাজিম উদ দৌলা। এতে তানজিন তিশা ও মনোজ প্রামাণিক ছাড়া আরও অভিনয় করেছেন খন্দকার লেনিন, শাহজাহান সম্রাট, সেমন্তী সৌমি, শাহেদ আলী, প্রিয়ন্তী উর্বি, ডন, টাইগার রবি প্রমুখ।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ
গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী সিইউএফএল এমডি ও মাস্টারের বিরুদ্ধে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ, তদন্ত চায় শ্রমিকেরা ‘মাননীয়’ সম্বোধন পরিহারের সিদ্ধান্ত নিজের দপ্তর থেকেই বাস্তবায়ন শুরু করলেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ পাঁচ সিটিতে এনসিপির একক প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত মহামায়ার পরিত্যক্ত কটেজ থেকে অপহৃত ব্যবসায়ী উদ্ধার, গ্রেপ্তার ৮ ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর এসএসসির পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, নতুন জিপিএ-৫ ৩ হাজারের বেশি জালিয়াতির অভিযোগ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা ছাড়লেন হাসিনাকন্যা পুতুল ফিলিপাইনে ফেরিতে আগুনে ৫ জনের মৃত্যু