26 C
আবহাওয়া
৪:৪৪ পূর্বাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » লোহাগাড়ায় ইটভাটায় অভিযান : দুই লাখ টাকা জরিমানা

লোহাগাড়ায় ইটভাটায় অভিযান : দুই লাখ টাকা জরিমানা

লোহাগাড়া ইটভাটা

বিএনএ, লোহাগাড়া : চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চরম্বা ইউনিয়নের খালেকের দোকান এলাকায় একটি ইটভাটায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। বুধবার (১০ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মো. আহসান হাবীব জিতু। এসময় ইটভাটার মালিককে ২ লক্ষ টাকা জরিমানা করা হয়।
এসময় লোহাগাড়া থানার এসআই দেলোয়ার হোসেনসহ সঙ্গীয় পুলিশ ফোর্স ও উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ের সিএ সমির চক্রবর্তী উপস্থিত ছিলেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মো.  আহসান হাবীব জিতু জানান, পরিবেশের জন্য ক্ষতিকর এবং সরকারিভাবে নিষিদ্ধ বিভিন্ন কার্যক্রম বন্ধে এ অভিযান পরিচালনা করা হয়েছে।
নির্দেশনা অমান্য করে লাইসেন্স না থাকার কারণে চরম্বা পারভেজ কোম্পানীর মালিকানাধীন সিবিএম ইটভাটাকে ইটভাটা স্থাপন, ইটভাটা প্রস্তুত নিয়ন্ত্রণ আইন ২০১০ এর ৪/৫ ধারামতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২ লক্ষ টাকা জরিমানা প্রদান করা হয়। লাইসেন্স না থাকায় সিবিএম ইটভাটার কার্যক্রম বন্ধ রাখার নির্দেশনা প্রদান করা হয়েছে বলে তিনি জানান।
বিএনএ/রায়হান/আমিন

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের