18 C
আবহাওয়া
১০:১১ পূর্বাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু

বিএনএ, রাজবাড়ী: ঘন কুয়াশার কারণে ৮ ঘণ্টা বন্ধ থাকার পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে। বুধবার (১০ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে পদ্মা নদীতে কুয়াশার ঘনত্ব কমে এলে এই নৌরুটে ফেরি চলাচল শুরু হয়।

এর আগে ঘন কুয়াশার কারণে মঙ্গলবার রাত দেড়টা থেকে দুর্ঘটনা এড়াতে এই নৌরুটে ফেরি চলাচল বন্ধ রাখেন কর্তৃপক্ষ।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাটের ব্যবস্থাপক মো.সালাহউদ্দিন বলেন, কুয়াশার কারণে এ নৌরুটে দুর্ঘটনা এড়াতে রাত দেড়টা থেকে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছিলো। কুয়াশা কেটে গেলে সকাল সাড়ে ৯টার দিকে পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক হয়।

তিনি আরও বলেন, দীর্ঘ সময় ফেরি চলাচল বন্ধ থাকায় পারের অপেক্ষায় শতাধিক যাত্রীবাহী বাস ও পণ্যবাহী ট্রাক রয়েছে। অগ্রাধিকার ভিত্তিতে যাত্রীবাহী পরিবহন আগে পারাপার করা হবে। বর্তমানে এ রুটে ছোট বড় ১৪টি ফেরি চলাচল করছে।

বিএনএনিউজ/ বিএম

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা