29 C
আবহাওয়া
৯:২০ অপরাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » রাজধানীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত অটোচালকের মৃত্যু

রাজধানীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত অটোচালকের মৃত্যু

রাজধানীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত অটোচালকের মৃত্যু

বিএনএ, ঢাকা: রাজধানীর দক্ষিণ কেরানীগঞ্জে ছিনতাইকারীর ছুরিকাঘাতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মো. কাউসার (২৭) নামে এক অটোরিকশাচালকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৯ জানুয়ারি) সকাল পৌনে ৭টার দিকে হাসনাবাদ এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত কাউসার বরিশালের মইপুর উপজেলার ডাবলু নগর গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে। তিনি কেরানীগঞ্জ হাসনাবাদ এলাকায় ভাড়া থাকতেন।

নিহতের স্ত্রী মাকসুদা বেগম জানান, সকালের দিকে অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হন কাউসার। সকালে হাসনাবাদের মেইন রোডে ছিনতাইকারীরা তাকে ছুরিকাঘাত করে অটোরিকশাটি নিয়ে পালিয়ে যায়। আহত অবস্থায় রাস্তায় পড়ে থাকতে দেখে পথচারীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া চিকিৎসকের বরাত দিয়ে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।

বিএনএনিউজ/ বিএম

Loading


শিরোনাম বিএনএ
হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী