24 C
আবহাওয়া
১২:৩৮ পূর্বাহ্ণ - নভেম্বর ৬, ২০২৬
Bnanews24.com
Home » সরকারি কলেজের ১৯৫ শিক্ষক কর্মকর্তাকে বদলি-পদায়ন

সরকারি কলেজের ১৯৫ শিক্ষক কর্মকর্তাকে বদলি-পদায়ন

শিক্ষা মন্ত্রণালয়

বিএনএ, ঢাকা: বিভিন্ন সরকারি কলেজে কর্মরত বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারভুক্ত ১৯৫জন শিক্ষককে বদলি ও পদায়ন দেয়া হয়েছে। বদলিকৃতদের তালিকায় ১৮৫ জন সহযোগী অধ্যাপক ও ১০ জন সহকারী অধ্যাপক রয়েছেন।

সোমবার ( ১০ জানুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব ড. মো. ফরহাদ হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়, এই কর্মকর্তাগণ ১৬ জানুয়ারি থেকে বর্তমান কর্মস্থল হতে অবমুক্ত হবেন। অন্যথায় একই তারিখে অবমুক্ত মর্মে গণ্য হবেন।

জানা গেছে, বদলি ও পদায়নকৃতদের তালিকায় ১৮৫ জন সহযোগী অধ্যাপক রয়েছেন। এর মধ্যে পদোন্নতি পেয়ে ইনসিটু অবস্থায় কর্মরত থাকা শিক্ষকদের পদায়ন দেয়া হয়েছে। এছাড়া কয়েকজন সহযোগী অধ্যাপককে বদলি করা হয়েছে। আর তালিকায় ১০ জন সহকারী অধ্যাপক রয়েছেন।

বিএনএ/এমএফ

Loading


শিরোনাম বিএনএ
গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’! মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের সিনেটের নিয়ন্ত্রণ নিশ্চিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী আজ থেকে আগামী ৪দিন গ্যাসের চাপ কম থাকবে