18 C
আবহাওয়া
৯:৫০ পূর্বাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » রাজধানীতে বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন অনুষ্ঠিত

রাজধানীতে বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন অনুষ্ঠিত

রাজধানীতে বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন অনুষ্ঠিত

বিএনএ ঢাকা: দেশি-বিদেশি প্রায় ২শ প্রতিযোগীর অংশগ্রহণে রাজধানীতে বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন অনুষ্ঠিত হয়েছে। এতে ত্রিশ জন অভিজাত দৌড়বিদও অংশগ্রহণ করেন।

সোমবার (১০ জানুয়ারি) ভোর সাড়ে ৫টায় রাজধানীর আর্মি স্টেডিয়ামে এই ম্যারাথনের উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

আর্মি স্টেডিয়াম থেকে শুরু হয়ে বনানীর কামাল আতাতুর্ক এভিনিউ, গুলশান-২, গুলশান-১ হয়ে হাতিরঝিলে এসে এটি শেষ হয়। প্রতিযোগিতায় একশ জন দৌড়বিদ ফুল ম্যারাথন এবং বাকিরা হাফ ম্যারাথনে অংশ নেন।

ফ্রান্স, স্পেন, মরক্কো, কেনিয়া, ইউক্রেন, ইথিওপিয়া, লাটভিয়া, আলজেরিয়ারসহ বিভিন্ন দেশের দৌড়বিদরা এই প্রতিযোগিতায় অংশ নিয়েছেন।

সাফ দেশগুলোর মধ্যে ভারত, নেপাল, মালদ্বীপ, শ্রীলঙ্কার ৩০ জন ফুল ম্যারাথনে অংশ নেন বলে জানান বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন আয়োজক কমিটির চেয়ারম্যান লেফটেন্যান্ট জেনারেল আতাউল হাকিম সারওয়ার হাসান।

ম্যারাথনের প্রধান পৃষ্ঠপোষক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং প্রধান উপদেষ্টা বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।

বিএনএনিউজ/আরকেসি

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা