29 C
আবহাওয়া
৪:৩৪ অপরাহ্ণ - নভেম্বর ১৫, ২০২৬
Bnanews24.com
Home » অর্থ আত্মসাৎ:সাঈদীসহ ছয় জনের অভিযোগ শুনানি সোমবার

অর্থ আত্মসাৎ:সাঈদীসহ ছয় জনের অভিযোগ শুনানি সোমবার

অর্থ আত্মসাৎ:সাঈদীসহ ছয় জনেরঅর্থ আত্মসাৎ:সাঈদীসহ ছয় জনের বিরুদ্ধে অভিযোগ গঠন

বিএনএ,ঢাকা (আদালত প্রতিবেদক): ইসলামিক ফাউন্ডেশনের যাকাত তহবিলের অর্থ আত্মসাৎ মামলায় সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রায়ে আমৃত্যু কারাদণ্ডে দণ্ডিত জামায়াত নেতা মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীসহ ছয় জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানির তারিখ সোমবার (১১ জানুয়ারি) দিন ধার্য করা রয়েছে।

এর আগে ২০২০ সালের ২৮ ডিসেম্বর মামলাটির অভিযোগ গঠন শুনানির জন্য দিন ধার্য করা ছিলো।কিন্তু মামলার যাবতীয় কাগজপত্র না পাওয়ায় অভিযোগ শুনানির বিষয়ে প্রস্তুতি গ্রহণ করতে পারেননি বলে শুনানি পেছানোর আবেদন করেন আসামিপক্ষের আইনজীবীরা।আবেদনের প্রেক্ষিতে পুরান ঢাকার বকশীবাজারে আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত ঢাকার অস্থায়ী বিশেষ বিচারিক আদালত-১ এর বিচারক সৈয়দা হোসনে আরার সময় আবেদন মঞ্জুর করে অভিযোগ গঠন শুনানির জন্য নতুন এদিন ধার্য করেন।

মামলায় দেলাওয়ার হোসাইন সাঈদীসহ মোট ছয় জনকে আসামি করা হয়েছে।

অন্য আসামিরা হলেন- ইসলামিক ফাউন্ডেশনের সাবেক পরিচালক মোহাম্মদ লুৎফুল হক, মসজিদ কাউন্সিল ফর কমিউনিটি অ্যাডভান্সমেন্টের সাবেক চেয়ারম্যান মাওলানা আবুল কালাম আজাদ, বন্ধুজন পরিষদের প্রধান সম্পাদক মিয়া মোহাম্মদ ইউনুস, ইসলামী সমাজ কল্যাণ কেন্দ্রের সাবেক সভাপতি তোফাজ্জল হোসেন ও ইসলামিক ফাউন্ডেশনের মসজিদ কাউন্সিলের সহকারী পরিচালক মো. আব্দুল হক।

আসামিদের মধ্যে দেলোওয়ার হোসাইন সাঈদী কারাগারে আছেন। আবুল কালাম আজাদ এবং আব্দুল হক পলাতক রয়েছেন।অপর তিন আসামি জামিনে আছেন।

উল্লেখ্য, যাকাত তহবিলের অর্থ আত্মসাতের অভিযোগে ফাউন্ডেশনের সাবেক পরিচালক (অর্থ ও হিসাব) আইয়ুব আলী চৌধুরী ২০১০ সালের ২৪ মে শেরেবাংলা নগর থানায় এ মামলা দায়ের করেন।তদন্ত শেষে দুদকের সহকারী পরিচালক ওয়াজেদ আলী গাজী ২০১২ সালের ৩০ এপ্রিল আদালতে মামলাটির অভিযোগপত্র দাখিল করেন।

বিএনএ নিউজ/এসবি,ওজি

Loading


শিরোনাম বিএনএ
চট্টগ্রাম বোর্ডের ফল জালিয়াতির মামলার তদন্তভার যাচ্ছে সিআইডিতে, ধরা পড়বে কি ‘সর্ষের ভূত’? রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার এসপি জাহাঙ্গীর রাফাহ ব্রিগেড কমান্ডার সামির আবু ইউনুস নিহত ছাগলনাইয়া ডায়াবেটিক সমিতির বার্ষিক সাধারণ সভা ও ফ্রি স্বাস্থ্যসেবা ক্যাম্পেইন অনুষ্ঠিত ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু বিশ্বের প্রভাবশালী মুসলিমদের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান সীমান্তের ওপার থেকে সাবেক বিজিবি সদস্যের মরদেহ উদ্ধার শেখ হাসিনাকে যে বিমানে নিয়ে গিয়েছিল, সেই বিমানেই ফেরাতে হবে!! ছাগলনাইয়ায় আমেনা বেগমকে হত্যার পর লাশ ঝুলিয়ে রাখার অভিযোগ বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবায় বড় ধরনের বিভ্রাট