27 C
আবহাওয়া
৩:৪৮ পূর্বাহ্ণ - অক্টোবর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » আমাদের দলে মুক্তভাবে কথা বলার অধিকার সবার আছে : তথ্যমন্ত্রী

আমাদের দলে মুক্তভাবে কথা বলার অধিকার সবার আছে : তথ্যমন্ত্রী

ফিলিস্তিনে ইসরায়েলি হামলা

বিএনএ, ঢাকা : আমাদের দলে মুক্তভাবে কথা বলার অধিকার সবার আছে ব্যক্ত করে তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, মেয়র তাপসের বিষয়ে সাঈদ খোকন বক্তব্য তাদের ব্যক্তিগত বিষয়। দলের এখানে কিছু নেই। আর মির্জা কাদের সাহেব যে বক্তব্য দিয়েছেন, আমাদের দলে এ রকম বক্তব্য বহু আগে অনেকেই দিয়েছে। আমাদের দলে মুক্তভাবে কথা বলার অধিকার সবার আছে।

রোববার (১০ জানুয়ারি) দুপুরে সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) নবনির্বাচিত কমিটির সঙ্গে মতবিনিময়কালে এ কথা বলেন তিনি।

তথ্যমন্ত্রী বলেন, ওবায়দুল কাদেরের ভাই মির্জা আবদুল কাদের বিভিন্ন বক্তব্য দিচ্ছেন, আবার ঢাকায় দক্ষিণ সিটি মেয়র তাপস ও সাবেক মেয়র সাঈদ খোকন পাল্টাপাল্টি বক্তব্য দিচ্ছেন, ফলে দলীয় শৃঙ্খলায় কোনও ঘাটতি তৈরি হচ্ছে কিনা- এ বিষয়ে ড. হাছান মাহমুদ বলেন, তার বহিঃপ্রকাশ হচ্ছে মির্জা কাদের সাহেবের বক্তব্য। তার বক্তব্যে এটা প্রকাশ পায় যে আমাদের দলে যে মনে খোলে কথা বলতে পারে সেটিরই বহিঃপ্রকাশ।

এ সময় উপস্থিত ছিলেন ডিআরইউ সভাপতি মুরসালিন নোমানী, সাধারণ সম্পাদক মসিউর রহমান খান, সহ-সভাপতি ওসমান গণি বাবুলসহ অনেকে।

বিএনএনিউজ/জেবি

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়ায় ছাত্রদলের উদ্যোগে এসএসসি উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা এবার ইবনে সিনা ফার্মাসিউটিক্যালের কারখানায় আগুন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের দায়িত্ব পুনর্বণ্টন: কে পেলেন কোন দপ্তর চট্টগ্রাম রেঞ্জ পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৬২৭ লায়ন্স ক্লাব অব চিটাগং ডায়মন্ড সিটির ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন রমনা অফিসার্স ক্লাব থেকে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ উদ্ধার কক্সবাজারের ইনানি বিচে টুপটুপ রিসোর্টে আগুন, নিহত ৫ আজ দেশের সব ব্যাংক ও শেয়ারবাজারে স্বাভাবিক কার্যক্রম চলবে বিশ্বব্যাংকের সঙ্গে চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ: অর্থমন্ত্রী ঢাকা-কক্সবাজার রুটে যুক্ত হচ্ছে মহানগর এক্সপ্রেস, টিকিট বিক্রি শুরু