25 C
আবহাওয়া
৯:২৩ অপরাহ্ণ - নভেম্বর ১৭, ২০২৬
Bnanews24.com
Home » ক্যাটরিনা-ভিকির বিয়ের দাওয়াত পেলেন কারা?

ক্যাটরিনা-ভিকির বিয়ের দাওয়াত পেলেন কারা?

ক্যাটরিনা

বিনোদন ডেস্ক: বলিউড তারকা ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশলের বিয়ের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে বুধবার। রাজস্থানে বসেছে বিয়ের আসর। বিয়েতে দুই পরিবারের সদস্যদের পাশাপাশি দুই তারকার সহকর্মীরাও উপস্থিত থাকবেন।

এরইমধ্যে স্ত্রী মিনি মাথুর ও মেয়ে সাইরাকে নিয়ে জয়পুরে উড়াল দিয়েছেন বলিউডের জনপ্রিয় নির্মাতা কবির খান।

রাজস্থানের সাওয়াই মাধপুরে অবস্থিত সিক্স সেন্সেস ফোর্ট বারওয়ারা রিসোর্টে হবে ভিকি-ক্যাটরিনার বিয়ে। এর জন্য নেওয়া হয়েছে বিভিন্ন পদক্ষেপ। বিয়ের ছবি ও ভিডিও যেন ফাঁস না হয় এজন্য কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। অতিথিদের মোবাইল ফোন ও ইলেকট্রিক ডিভাইস ব্যবহারের ওপর রয়েছে নিষেধাজ্ঞা।

বিয়েতে হাজির থাকবেন ভিকি কৌশলের সফলতম ছবি ‘উরি’র পরিচালক আদিত্য ধর। এছাড়াও থাকবেন অভিনেত্রী নেহা ধুপিয়া ও তার স্বামী অঙ্গদ বেদি, অভিনেতা বরুণ ধাওয়ান ও তার স্ত্রী নাতাশা। এছাড়াও বিয়েতে দেখা যেতে পারে নির্মাতা করণ জোহর, অভিনেত্রী আলিয়া ভাট, পরিচালক রোহিত শেঠি, শশাঙ্ক খৈতান ও অনুরাগ কাশ্যফকে।

বিএনএনিউজ২৪/এমএইচ

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা