21 C
আবহাওয়া
১:০২ পূর্বাহ্ণ - নভেম্বর ২৯, ২০২৬
Bnanews24.com
Home » কাপ্তাই লেকে অধিক মৎস্য চাষে পার্বত্য মানুষের জীবিকার উন্নয়ন সম্ভব-উপদেষ্টা সুপ্রদীপ

কাপ্তাই লেকে অধিক মৎস্য চাষে পার্বত্য মানুষের জীবিকার উন্নয়ন সম্ভব-উপদেষ্টা সুপ্রদীপ

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা

রাঙ্গামাটি : কাপ্তাই লেক দেশীয় প্রজাতি মাছের এক বৈচিত্র্যময় জলভাণ্ডার উল্লেখ করে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বলেছেন, কাপ্তাই লেকে সকল প্রজাতির মাছের উৎপাদন বৃদ্ধির জন্য গবেষণালব্ধ পদ্ধতিতে মৎস্য চাষ করা হবে। এছাড়া কাপ্তাই লেকে অধিক মৎস্য চাষ, আহরণ ও বিপণনের মাধ্যমে পার্বত্য অঞ্চলের মানুষের জীবন ও জীবিকার উন্নয়ন ঘটানো হবে।

শনিবার (৯ নভেম্বর) রাঙ্গামাটির মগবান ইউনিয়নে কাপ্তাই লেকের বর্তমান চিত্র সরেজমিন পরিদর্শন শেষে এক সংক্ষিপ্ত আলোচনায় উপদেষ্টা এসব কথা বলেন।

সুপ্রদীপ চাকমা আরো বলেন, কাপ্তাই লেকের জলজ পরিবেশের ভারসাম্য ঠিক রেখে ও ইকো ট্যুরিজমের ব্যাঘাত না ঘটিয়ে মাছ চাষ করতে হবে। উপদেষ্টা আরো বলেন, হ্রদে পর্যাপ্ত পানি থাকার মৌসুমই হলো মাছ চাষের জন্য উপযোগী সময়।

এসময় অন্যান্যের মধ্যে উপদেষ্টা সুপ্রদীপ চাকমার সহধর্মিণী নন্দিতা চাকমা, রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান, পুলিশ সুপার ড. এস. এম. ফরহাদ হোসেন, উপদেষ্টার একান্ত সচিব (উপসচিব) খন্দকার মুশফিকুর রহমান ও অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।

বিএনএনিউজ২৪, এসজিএন

Loading


শিরোনাম বিএনএ
মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ঢাকা সফর স্থগিত বান্দরবানে বাঁশঝাড়ে লুকানো ছিল ৯৯ রাউন্ড গুলি আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে নিহত ৭ শিক্ষার্থী শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু চাঁদাবাজদের বিএনপিতে রাজনীতি করার অধিকার নেই: আইনমন্ত্রী টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী