27 C
আবহাওয়া
৭:২০ অপরাহ্ণ - নভেম্বর ৭, ২০২৬
Bnanews24.com
Home » আবারও ৪৮ ঘণ্টার অবরোধ বিএনপি’র

আবারও ৪৮ ঘণ্টার অবরোধ বিএনপি’র

বিএনপি

বিএনএ ,ডেস্ক : শুক্র ও শনি বিরতি দিয়ে আবারও দুইদিনের দেশব্যাপী সর্বাত্মক অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। আগামী রোববার ভোর ৬টা থেকে মঙ্গলবার ভোর ৬টা পর্যন্ত চতুর্থ দফায় ৪৮ ঘণ্টার  অবরোধ ডাকে বিএনপি ও সমমনা দল।

বৃহস্পতিবার (৯ নভেম্বর) বিকেলে এক ভার্চুয়াল সংবাদ সম্মলনে এ কর্মসূচি ঘোষণা করেন বিএনপি সিনিয়র যুগ্ন মহাসচিব রুহুল কবির রিজভী। জরুরি কাজে নিয়োজিত যানবাহন অবরোধের আওতামুক্ত থাকবে বলে জানান তিনি।

প্রসঙ্গত, গত ২৮ অক্টোবর ঢাকায় বিএনপির মহাসমাবেশে হামলা, নেতাকর্মীদের হত্যা, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ আন্দোলনরত বিভিন্ন দলের সহস্রাধিক নেতাকর্মীকে গ্রেপ্তার, বাড়ি বাড়ি তল্লাশি-হয়রানি ও নির্যাতনের প্রতিবাদে গত ২৯ অক্টোবর সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল কর্মসূচি পালিত হয়।

এরপর প্রথম দফায় গত ৩১ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত ৭২ ঘণ্টার অবরোধ কর্মসূচি পালন করা হয়। দ্বিতীয় দফায় ৫ ও ৬ নভেম্বর অবরোধ পালন করে বিএনপি। তৃতীয় দফায় ৭ ও ৮ নভেম্বর টানা ৪৮ ঘণ্টার অবরোধ চলছে।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ
আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী