23 C
আবহাওয়া
১১:৩৮ অপরাহ্ণ - নভেম্বর ১৭, ২০২৬
Bnanews24.com
Home » ডেঙ্গু: শেবাচিমে চারজনের মৃত্যু

ডেঙ্গু: শেবাচিমে চারজনের মৃত্যু

ডেঙ্গু: ২৪ ঘন্টায় আরও ১২ জনের মৃত্যু

বিএনএ, বরিশাল: বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে ২৪ ঘণ্টায় চারজন ডেঙ্গুরোগীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৯ নভেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছে হাসপাতালের তথ্য সংগ্রহ শাখা।

জানা গেছে, হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডে সর্বশেষ বরিশালের গৌরনদী উপজেলার সরিকল এলাকার বাসিন্দা ফাতেমা বেগম (৪৮), ঝালকাঠির কাঠালিয়া উপজেলার বাসিন্দা জাফর (২৭), পিরোজপুরের নাজিরপুর উপজেলার কলার দোয়ানিয়া এলাকার আব্দুর রশিদ (৮০) ও পটুয়াখালীর দশমিনা উপজেলার সাদিয়া (১৩) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। এ নিয়ে চলতি বছরে এ হাসপাতালে ভর্তি হওয়া ৭ হাজার ২৫৬ রোগীর মধ্যে ১২২ জনের মৃত্যু হলো।

আরও পড়ুন: মিরসরাই শিল্প নগর থেকে প্রথম প্রচ্ছন্ন রপ্তানি জুতোর সরঞ্জাম

হাসপাতালের প্রশাসনিক শাখা সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় শেবাচিম হাসপাতালে নতুন ৩৯ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগী ভর্তি হয়েছেন এবং চিকিৎসায় সুস্থতা লাভ করায় ছাড়পত্র পেয়েছেন ৩৫ জন। যা নিয়ে বর্তমানে এ হাসপাতালে ১২২ ডেঙ্গুরোগী চিকিৎসাধীন রয়েছেন।

বিএনএনিউজ/ সাইয়েদ কাজল/ বিএম

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা