27 C
আবহাওয়া
৭:২০ অপরাহ্ণ - নভেম্বর ৭, ২০২৬
Bnanews24.com
Home » কেন্দুয়ায় ব্যাপক ভাংচুর, হামলার নিন্দা ড. রফিকুল ইসলাম হিলালীর

কেন্দুয়ায় ব্যাপক ভাংচুর, হামলার নিন্দা ড. রফিকুল ইসলাম হিলালীর

কেন্দুয়া থানা সংলগ্ন আমার পুরাতন বাসভবন, উপজেলা বিএনপির দলীয় কার্যালয় ভাংচুর লুটপাট এবং  উপজেলা যুবদলের ১নং  যুগ্ম আহবায়ক নাসির খন্দকারের ব্যবসায়িক কার্যালয়ের সকল আসবাবপত্র, কম্পিউটার লুটপাট ও মটর সাইকেল আগুনে পুড়ে দিয়েছে  আওয়ামী লীগের সন্ত্রাসীরা।

নেত্রকোনা:  বিএনপি‘র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য,দলের নেত্রকোনা জেলার “সদস্য সচিব” ড. রফিকুল ইসলাম হিলালী  কেন্দুয়া শহরে আওয়ামী লীগ কর্মী সমর্থকদের ব্যাপক ভাংচুর, হামলা ও গাড়ি পোড়ানোর ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

বুধবার(৮নভেম্বর) এক বিবৃতিতে তিনি অভিযোগ করে বলেন, বুধবার কেন্দুয়া থানা সংলগ্ন আমার পুরাতন বাসভবন, উপজেলা বিএনপির দলীয় কার্যালয় ভাংচুর লুটপাট এবং  উপজেলা যুবদলের ১নং  যুগ্ম আহবায়ক নাসির খন্দকারের ব্যবসায়িক কার্যালয়ের সকল আসবাবপত্র, কম্পিউটার লুটপাট ও মটর সাইকেল আগুনে পুড়ে দিয়েছে  আওয়ামী লীগের সন্ত্রাসীরা। তাছাড়া পৌর যুবদলের যুগ্ম আহবায়ক নুর আলম জেসির শহরের অত্যাধুনিক কাপড়ের দোকানে লুটপাট ও তার মটরসাইকেল ব্যাপক ভাংচুর এবং যুবদল নেতা আলআমিনের ঔষধের দোকান ভাংচুর করেছে।

বিবৃতিতে বিএনপি নেতা ড. রফিকুল ইসলাম হিলালী এ সমস্ত ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানান।

bnanews24.SGN

Loading


শিরোনাম বিএনএ
আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী