21 C
আবহাওয়া
২:৩২ পূর্বাহ্ণ - নভেম্বর ২৬, ২০২৬
Bnanews24.com
Home » সরকারি খরচে কর্মকর্তা-কর্মচারীদের বিদেশ ভ্রমণ নিষিদ্ধ

সরকারি খরচে কর্মকর্তা-কর্মচারীদের বিদেশ ভ্রমণ নিষিদ্ধ

সরকারি ছুটির তালিকা

বিএনএ, ঢাকা : সরকার রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠানের সকল কর্মকর্তা ও কর্মচারীদের তাদের প্রতিষ্ঠানের খরচে বিদেশ ভ্রমণ নিষিদ্ধ করেছে।

বুধবার (৯ নভেম্বর) অর্থ বিভাগের এক প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারি খরচে কর্মকর্তা-কর্মচারীদের বিদেশ ভ্রমণ সংক্রান্ত সকল আদেশ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাতিল করা হয়েছে।

এই নতুন আদেশের আওতায় যে সব সরকারি প্রতিষ্ঠান অন্তর্ভুক্ত হবে তার মধ্যে রয়েছে সকল মন্ত্রণালয়, বিভাগ এবং তাদের অধীনস্থ সংস্থা, স্বায়ত্তশাসিত এবং আধা-স্বায়ত্তশাসিত সংস্থা, পাবলিক সেক্টর কর্পোরেশন এবং রাষ্ট্রীয় মালিকানাধীন সংস্থাসমূহ।

তবে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে সীমিত আকারে বিদেশ ভ্রমণ করা যেতে পারে।

এর আগে কোভিড-পরবর্তী অর্থনৈতিক পুনরুদ্ধার এবং চলমান বৈশ্বিক সংকটের প্রেক্ষাপটেও কর্মকর্তা-কর্মচারীদের সরকারি খরচে বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল।

এর আগে মে মাসে অর্থ মন্ত্রণায় সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত সংস্থার পাশাপাশি সরকারি ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানের সকল কর্মকর্তার বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করে।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু দ্বিতীয় দফায় ৭ কোটি টাকার বিদ্যুৎ সরবরাহ করল রূপপুর বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী ১০ ট্রাক অস্ত্রের ২২ বছর পর কারা আনলো ১০০ ক্ষেপণাস্ত্রের জ্বালানি! প্রত্যর্পণ ছাড়া কো‌নো সন্ত্রাসীকে দেশে ফেরার অনুমতি দেওয়া হ‌বে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী