27 C
আবহাওয়া
১১:০৯ অপরাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » মালদ্বীপে বাংলাদেশের রাষ্ট্রদূত নিযুক্ত হলেন ড. নাজমুল

মালদ্বীপে বাংলাদেশের রাষ্ট্রদূত নিযুক্ত হলেন ড. নাজমুল


বিএনএ ডেস্ক: মালদ্বীপে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত হিসেবে তরুণ শিক্ষাবিদ ড. মো. নাজমুল ইসলামকে নিয়োগ দিয়েছে সরকার । দেশের ইতিহাসে এই প্রথম মাত্র ৩৩ বছর বয়সে রাষ্ট্রদূত হিসাবে তিনি নিয়োগ পেলেন। বাংলাদেশের কূটনীতিতে এই নিয়োগকে এক নতুন দিগন্ত হিসেবে দেখা হচ্ছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ-সচিব আবু সালেহ মো. মাহফুজুল আলমের সই করা এক প্রজ্ঞাপনে গত ২৭ জুলাই ড. নাজমুল ইসলামকে মালদ্বীপে বাংলাদেশের হাই কমিশনার পদে যোগদানের তারিখ থেকে পরবর্তী দুই বছর মেয়াদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়।

এরপর গত ৩ আগস্ট পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (প্রশাসন) মো. আবুল হাসান মৃধার সই করা অফিস আদেশে তাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে ন্যাস্ত করে মালেতে হাই কমিশনার হিসেবে নিয়োগের সিদ্ধান্তের কথা জানান হয়।

ড. নাজমুল ইসলামের বাড়ী নোয়াখালী জেলায় । তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০০৯-১০ শিক্ষাবর্ষে শান্তি ও সংঘর্ষ বিভাগে অধ্যয়ন করেন এবং ২০১৪ সালে স্নাতকোত্তর সম্পন্ন করেন। এরপর বৃত্তি নিয়ে তুরস্কের আঙ্কারা ইলদিরিম বেয়াজিট বিশ্ববিদ্যালয়ে পিএইচডি সম্পন্ন করেন এবং সেখানেই সহযোগী অধ্যাপক হিসেবে কাজ শুরু করেন।

এছাড়াও তিনি জাতিসংঘ, ওআইসি এবং ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ কার্যক্রমে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন।

বিএনএ/শাম্মী,ওজি

 

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের