25.7 C
আবহাওয়া
১২:০৩ অপরাহ্ণ - জুলাই ৯, ২০২৬
Bnanews24.com
Home » বান্দরবানে পাহাড় ধস, একই পরিবারের তিনজনসহ ৫ জন নিহত

বান্দরবানে পাহাড় ধস, একই পরিবারের তিনজনসহ ৫ জন নিহত


বিএনএ ডেস্ক : বান্দরবানে পাহাড়ধসের ঘটনায় একই পরিবারের তিনজনসহ মোট ৫ জনের মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার ( ৯ জুলাই) লামা উপজেলার আজিজনগরে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে একটি পরিবারের স্বামী-স্ত্রী ও তাদের পাঁচ বছরের সন্তান এবং অন্য পরিবারের স্বামী-স্ত্রী রয়েছেন।

বৃহস্পতিবার ( ৯ জুলাই) সকালে জেলা পুলিশ সুপার মো. ওহাবুল ইসলাম খন্দকার সংবাদ মাধ্যমকে এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লামার একই এলাকায় পৃথক দুই ঘটনায় নিহত হয়েছে শিশুসহ ৫জন। মরদেহগুলো উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানায়, প্রথম ঘটনাটি ঘটে বৃহস্পতিবার ভোর আনুমানিক চারটার দিকে লামা উপজেলার আজিজনগর ইউনিয়নের মিশনপাড়া (পাগলির ঝিরি) এলাকায়। ওই সময় পাহাড়ধসে মাটির নিচে চাপা পড়ে নিজ বসতঘরে ঘুমিয়ে থাকা একই পরিবারের তিন সদস্য নিহত হন। তারা হলেন মো. ইউনুস (৪০), তার স্ত্রী রানু আক্তার (৩৫) এবং তাদের ছেলে মো. সোলেমান (৫)।

এর প্রায় দেড় ঘণ্টা পর, ভোর আনুমানিক ৫টা ৪০ মিনিটে একই ইউনিয়নের মিশনপাড়া এলাকায় আরেকটি পাহাড়ধসের ঘটনা ঘটে। এতে মাটি ও ঘরের দেয়ালের নিচে চাপা পড়ে স্বামী-স্ত্রী মো. জুয়েল (৩৪) ও কুলছুমা আক্তার (২৫) নিহত হন। তাঁরা একতলা পাকা ঘরে ঘুমিয়ে ছিলেন।

জেলা পুলিশের পর্যবেক্ষণে বলা হয়েছে, টানা বৃষ্টিপাত অব্যাহত থাকায় বান্দরবানের বিভিন্ন এলাকায় পাহাড়ধসের ঝুঁকি আরও বেড়েছে। পাশাপাশি নতুন নতুন এলাকা প্লাবিত হওয়া, জনজীবন ও সড়ক যোগাযোগ ব্যাহত হওয়ার আশঙ্কাও রয়েছে।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ
হাইকোর্টের রায় বহাল, ফিরছে তত্ত্বাবধায়ক সরকার ও গণভোট ব্যবস্থা বান্দরবানে পাহাড় ধস, একই পরিবারের তিনজনসহ ৫ জন নিহত বন্দর আব্বাসসহ ইরানের বিভিন্ন শহরে হামলায় ৮ সেনা নিহত বাংলাদেশের আট বিভাগেই ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে মাদরাসার ওপর পাহাড় ধসে ৮ জনের মৃত্যু ইরানে ফের যুক্তরাষ্ট্রের হামলা বিতর্কিত ম্যাচে অার্জেন্টিনা কোয়ার্টার ফাইনালে চট্টগ্রাম ও রাঙামাটিতে বুধবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত পানির নিচে রেললাইন, কক্সবাজারের সঙ্গে ট্রেন যোগাযোগ বন্ধ ৫১ লাখ টাকা আত্মসাতের অভিযোগে ফুলগাজী উপজেলা পরিষদের তিন কর্মচারী গ্রেফতার