26 C
আবহাওয়া
১:০৫ অপরাহ্ণ - নভেম্বর ২২, ২০২৬
Bnanews24.com
Home » কর্ণফুলীতে সাড়ে ৬৫ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ২

কর্ণফুলীতে সাড়ে ৬৫ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ২


বিএনএ, চট্টগ্রাম : চট্টগ্রামের কর্ণফুলী থানাধীন শাহ আমানত সেতুর টোলপ্লাজা এলাকায় ৬৫ হাজার ৫০০ পিস ইয়াবাসহ কাভার্ডভ্যানের দুই চালককে গ্রেপ্তার করেছেন চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

সোমবার (৮ জুলাই) রাতে সাড়ে ১০ টার দিকে ঢাকাগামী একটি কাভার্ডভ্যানে তল্লাশি চালিয়ে এই ইয়াবাগুলো উদ্ধার করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (উত্তর ও দক্ষিণ) বিভাগের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার শেখ সাব্বির হোসেন। গ্রেপ্তার চালকরা হলেন-মো. ইসলাম (৩৮) ও মো. হাবিব (২৮)।

ডিবি এডিসি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত সাড়ে ১০টার দিকে টোলপ্লাজার অভিযান চালিয়ে কাভার্ডভ্যানের ভেতরের পাটাতনে বিশেষ কায়দায় তৈরি সুরক্ষিত একটি চেম্বার থেকে ৬৫ হাজার ৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় কাভার্ডভ্যানের ২ চালককে গ্রেপ্তার করা হয়।

মূলত ইয়াবা পরিবহনের উদ্দেশ্যেই গাড়িটির ভিতরে পাটাতনে বিশেষ কায়দায় সুরক্ষিত এই চেম্বার তৈরি করা হয়েছিল, যা স্বাভাবিকভাবে দেখলে দৃষ্টিগোচর হয় না। কাভার্ডভ্যানটিতে কোনো ধরণের মালামাল ছিল না। গ্রেপ্তার দুই চালক মূলত কাভার্ডভ্যান চালানোর আড়ালে ইয়াবা পরিবহন করতো। তাদের বিরুদ্ধে ৪টি মাদক মামলা রয়েছে বলে আমাদের কাছে স্বীকার করেছে।

গ্রেপ্তারদের বিরুদ্ধে কর্ণফুলী থানায় মাদক আইনে মামলা করা হয়েছে নিশ্চিত করেন কর্ণফুলী ওসি মো. জহির হোসেন।

বিএনএনিউজ/ নাবিদ/এইচ.এম/এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ
টেকনাফে শতাধিক বোমা, অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার ছাগলনাইয়ায় 'ফ্যামিলি কার্ড' তথ্য সংরক্ষণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন এসএমই খাতের বিকাশে তরুণদের কর্মসংস্থানে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী হরমুজ প্রণালীতে দুটি তেলবাহী ট্যাংকারে হামলা ক্যানসারে আক্রান্ত শামীম ওসমান, রয়েছেন চতুর্থ স্টেজে ১৪ জেলায় বজ্রবৃষ্টির পূর্বাভাস বকেয়া পেনশন পরিশোধ নিয়ে নতুন নির্দেশনা রামুতে ট্রেনের ধাক্কায় একই পরিবারের দুই শিশুসহ নিহত ৪ ১৮ মাসের মধ্যে রোহিঙ্গা প্রত্যাবাসন চায় ঢাকা : পররাষ্ট্র প্রতিমন্ত্রী আগামী ৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী