25 C
আবহাওয়া
১২:২৫ অপরাহ্ণ - নভেম্বর ২৫, ২০২৬
Bnanews24.com
Home » স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিচ্ছে আবেদ আলীসহ ৭ আসামি

স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিচ্ছে আবেদ আলীসহ ৭ আসামি


বিএনএ, আদালত প্রতিবেদক: বাংলাদেশ সিভিল সার্ভিসের (বিসিএস) পরীক্ষাসহ গত ১২ বছরে ৩০টি নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের অভিযোগে বাংলাদেশ সরকারি কর্মকমিশনের (বিপিএসসি) তিন ঊর্ধ্বতন কর্মকর্তাসহ গ্রেপ্তার হওয়া ১৭ আসামির মধ্যে ৭ জন ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় জবানবন্দি দিতে সম্মত হয়েছেন।

আসামিরা হলেন, চক্রের সক্রিয় সদস্য সৈয়দ আবেদ আলী (৫২),মো. খলিলুর রহমান, সাজেদুল ইসলাম (৪১), আবু সোলেমান মো. সোহেল (৩৫), মো. সাখাওয়াত হোসেন (৩৪), সাইম হোসেন (২০), লিটন সরকার (২৫)।

মঙ্গলবার (৯ জুলাই) দুপুর ১টা ৪০ মিনিটে তাদের আদালতে হাজির করা হয়। এ সময় তারা আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় দোষ স্বীকার করে জবানবন্দি দিতে সম্মত হওয়ায় তাদের জবানবন্দি রেকর্ড করার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা সাইবার ইনভেস্টিগেশন অ্যান্ড অপারেশনের অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার জুয়েল চাকমা।

উল্লেখ্য, প্রশ্নফাঁসের অভিযোগে গতকাল দিনভর রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আবেদ আলীসহ মোট ১৭ জনকে গ্রেপ্তার করে সিআইডি। গ্রেপ্তার হওয়া বাকি আসামিরা হলেন, নোমান সিদ্দিক (৪৪), খলিলুর রহমান, সাজেদুল ইসলাম (৪১), আবু সোলেমান মো. সোহেল (৩৫), জাহাঙ্গীর আলম (৫৮), এসএম আলমগীর কবীর (৪৯), প্রিয়নাথ রায় (৫১), মো. জাহিদুল ইসলাম (২৭), আবু জাফর (৫৭), শাহাদত হোসেন (৪৭), মামুনুর রশিদ (৩৫), নিয়ামুল হাসান (৩২), সাখাওয়াত হোসেন (৩৪), সাইম হোসেন (২০), লিটন সরকার (২৫) ও সৈয়দ সোহানুর রহমান সিয়াম (২২)।

সোমবার (৮ জুলাই) রাতে রাজধানীর পল্টন থানায় বাংলাদেশ সরকারি কর্ম কমিশন আইনে সিআইডির উপ-পরিদর্শক নিপ্পন চন্দ্র চন্দ বাদী হয়ে মামলা করেন। মামলায় ৩১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৫০-৬০ জনকে আসামি করা হয়েছে।

বিএনএ নিউজ/এসবি, এমএফ/ হাসনা

Loading


শিরোনাম বিএনএ
১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু দ্বিতীয় দফায় ৭ কোটি টাকার বিদ্যুৎ সরবরাহ করল রূপপুর বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী ১০ ট্রাক অস্ত্রের ২২ বছর পর কারা আনলো ১০০ ক্ষেপণাস্ত্রের জ্বালানি! প্রত্যর্পণ ছাড়া কো‌নো সন্ত্রাসীকে দেশে ফেরার অনুমতি দেওয়া হ‌বে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স যশোর-৬ আসনের সাবেক এমপি আজিজুল ঢাকায় গ্রেপ্তার সাবেক মন্ত্রী নাহিদের জামিন নাকচ