21 C
আবহাওয়া
২:১০ পূর্বাহ্ণ - নভেম্বর ২৬, ২০২৬
Bnanews24.com
Home » কর্ণফুলীর দলবদ্ধ ধর্ষণ মামলার ৩ আসামি গ্রেফতার

কর্ণফুলীর দলবদ্ধ ধর্ষণ মামলার ৩ আসামি গ্রেফতার


বিএনএ,চট্টগ্রাম: চট্টগ্রামের কর্ণফুলীতে আলোচিত ও চাঞ্চল্যকর দলবদ্ধধর্ষণ মামলার  ৩ আসামি’কে গ্রেফতার করেছে র‌্যাব-৭। সোমবার (৮ জুলাই) চট্টগ্রাম নগরীর বিভিন্ন স্থান থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন , মোঃ সোলায়মান (২৩), মোঃ রাজু (২৪) ও মোঃ নাজমুল প্রকাশ সাকমান (২০)। তারা সবাই কর্ণফুলী উপজেলার শিকলবাহার বাসিন্দা।

র‌্যাব-৭ সূত্রে জানা যায়,  ভিকটিম (১৮) কক্সবাজার জেলার পেকুয়া থানার বাসিন্দা। সে চলতি বছরের ১৮ জানুয়ারি বেড়ানোর উদ্দেশ্যে পেকুয়া থেকে তার বড় ভাইয়ের কর্ণফুলী এলাকার বাসায় আসে। পথে মাহিন্দ্রা চালক মোঃ শওকত এর সাথে তার পরিচয় হয়। পরিচয় সূত্রে ভিকটিম গার্মেন্টসে চাকুরী এবং বাসা ভাড়ার কথা বলে শওকতকে। সেই সুবাদে শিকলবাহা এলাকায় তারা বাসা খুঁজছিল। বাসা খোঁজাখুঁজির এক পর্যায়ে আনুমানিক রাত সাড়ে দশটার দিকে তারা বেল্লাপাড়া মোড়ে পৌঁছালে সেখানে পূর্ব থেকে অবস্থানরত ৭ জন দুষ্কৃতিকারী মাহিন্দ্রা চালক মোঃ শওকত এবং তার বান্ধবী বিলকিছ আক্তার ও বন্ধু ইমন’কে মারধর করে  ভিকটিমকে অটোরিক্সায় তুলে অজ্ঞাত স্থানে নিয়ে যায় এবং সবাই মিলে ধর্ষণ করে। এ সময় বিলকিছ আক্তার মইজ্জ্যারটেক মোড় এলাকায় গিয়ে পুলিশকে ঘটনার বিষয়ে জানায়।

পুলিশ খবর পেয়ে তাকে সঙ্গে নিয়ে বিভিন্ন স্থানে ভিকটিমকে খোঁজে। একপর্যায়ে গত ১৯ জানুয়ারি রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে ওই এলাকার  মহিউদ্দিন চৌধুরী বালিকা উচ্চ বিদ্যালয়ের পিছন থেকে মোহাম্মদ আকাশ (১৯) নামে একজনকে গ্রেফতারসহ ভিকটিমকে উদ্ধার করে। পরে ভিকটিমকে অসুস্থ অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে ভর্তি করে।  দলবদ্ধ ধর্ষণের ঘটনায় ভিকটিমের খালা বাদী হয়ে চট্টগ্রাম মহানগরীর কর্ণফুলী থানায় একটি মামলা দায়ের করেন।

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. শরীফ উল আলম বলেন, আসামীরা মামলা দায়ের এর পর থেকে চট্টগ্রাম এর বিভিন্ন স্থানে আত্মগোপন করে আসছিল। গ্রেফতারকৃত আসামিদের  কর্ণফুলী থানায় হস্তান্তর করা হয়েছে।

বিএনএনিউজ/নাবিদ, রেহানা/ হাসনা


শিরোনাম বিএনএ
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু দ্বিতীয় দফায় ৭ কোটি টাকার বিদ্যুৎ সরবরাহ করল রূপপুর বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী ১০ ট্রাক অস্ত্রের ২২ বছর পর কারা আনলো ১০০ ক্ষেপণাস্ত্রের জ্বালানি! প্রত্যর্পণ ছাড়া কো‌নো সন্ত্রাসীকে দেশে ফেরার অনুমতি দেওয়া হ‌বে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী