27 C
আবহাওয়া
১১:৫০ অপরাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » মধ্যপ্রাচ্যসহ বিশ্বের বিভিন্ন দেশে পালিত হচ্ছে ঈদুল আজহা

মধ্যপ্রাচ্যসহ বিশ্বের বিভিন্ন দেশে পালিত হচ্ছে ঈদুল আজহা

ঈদ

আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বেশিরভাগ দেশে পালিত হচ্ছে ঈদুল আজহা। এছাড়াও যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্রসহ ইউরোপ-আমেরিকা ও আফ্রিকার বিভিন্ন দেশে মুসলমানদের অন্যতম ধর্মীয় এই উৎসব উদযাপিত হবে শনিবার।

স্থানীয় সৌদি নাগরিক ও প্রবাসীদের মধ্যে বইছে ঈদের আনন্দ। সৌদি আরবের প্রতিটি মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। পশু কোরবানি দিয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করছেন স্থানীয় এবং প্রবাসীরা।

সৌদি আরবে ফজরের নামাজের পরপরই মসজিদ প্রাঙ্গণে জড়ো হতে শুরু করেন ধর্মপ্রাণ মুসল্লি। পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে এদিন ভোর ৬টায় অনুষ্ঠিত হয় দিনের প্রথম জামায়াত। বিভিন্ন দেশের হাজার হাজার মুসলিম নাগরিকের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে ঈদের নামাজে শরীক হন প্রবাসী বাংলাদেশিরাও। নামায শেষে তারা একে অপরের সঙ্গে কোলাকুলি করে কুশল বিনিময় করেন। নামাজ শেষে বিশ্ব মুসলিম উম্মার শান্তি কামনায় দোয়া করা হয়।

রোববার পবিত্র ঈদুল আযহা উদ্‌যাপনের ঘোষণা দিয়েছে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, হংকং ও ব্রুনাই। বাংলাদেশেও রোববার পালিত হবে ঈদ উল আজহা।

জিলহজ মাসের ১০ তারিখে মুসলিম বিশ্ব তাদের অন্যতম ধর্মীয় উৎসব ঈদ উল আজহা পালন করে থাকে। ত্যাগের মহিমায় উদ্ভাসিত হয়ে মুসলমানরা পশু কোরবানির মাধ্যমে এবং আত্মীয় স্বজন ও দুস্থ মানুষদের মধ্যে মাংস বিতরণের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি কামনা করেন।

হাজিরা আরাফাতে থেকে মুজদালিফায় পৌঁছে রাত্রিযাপন করে আজ সকালে ফজরের নামাজ আদায় করে মিনায় পৌঁছেছেন। মিনায় জামারা কুবরায় পাথর নিক্ষেপ করে চুল কাটবেন। অতঃপর পশু কোরবানি করবেন। পশু কোরবানির মাধ্যমে হজের ইহরাম থেকে মুক্ত হবেন। অতঃপর মক্কায় ফিরে তাওয়াফ করবেন।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের