27 C
আবহাওয়া
১২:০৭ পূর্বাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » তালেবান হামলায় স্থলবন্দর বন্ধ করে দিল ইরান

তালেবান হামলায় স্থলবন্দর বন্ধ করে দিল ইরান

তালেবান হামলায় স্থলবন্দর বন্ধ করে দিল ইরান

বিএনএ, বিশ্বডেস্ক : তালেবান হামলার জের ধরে ইরানের পূর্বাঞ্চলীয় আফগান সীমান্তবর্তী দুই স্থলবন্দর ‘দোগারুন’ ও ‘মাহিরুদ’ থেকে পণ্য রপ্তানি বন্ধ করে দিয়েছে ইরানের শুল্ক বিভাগ। ওই বিভাগের মুখপাত্র রুহুল্লাহ লাতিফি বৃহস্পতিবার এক বিবৃতিতে ওই দুই স্থলবন্দরে পণ্য না পাঠানোর জন্য ইরানি ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন।

দু’টি স্থলবন্দরেই তালেবান বন্দুকধারীরা হামলা চালিয়ে এসব বন্দরের আফগান অংশ দখল করে নিয়েছে বলে খবর পাওয়ার পর এ ব্যবস্থা নেয়া হলো। গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ছড়িয়ে পড়া ছবি ও ভিডিও চিত্রে ওই দুই স্থলবন্দরে তালেবান বন্দুকধারীদের উপস্থিতি দেখা গেছে।

অবশ্য আফগান নিরাপত্তা কর্মকর্তারা দাবি করেছেন, তালেবানের কাছ থেকে তারা ইরান সীমান্তবর্তী দু’টি স্থলবন্দরের নিয়ন্ত্রণ শিগগিরই ফিরিয়ে নেবেন। তারা আরো দাবি করছেন, ‘কৌশলগত কারণে’ তারা এসব বন্দর থেকে নিরাপত্তা বাহিনীকে প্রত্যাহার করে নিয়েছেন।

ইরানের শুল্ক বিভাগের মুখপাত্র লাতিফি এ তথ্যও জানিয়েছেন যে, আফগানিস্তানের সঙ্গে ইরানের তৃতীয় স্থলবন্দর ‘মিলাক’ দিয়ে পণ্য আমদানি-রপ্তানির কাজ যথারীতি স্বাভাবিকভাবে চলছে।

চলতি মাসের গোড়ার দিকে আফগানিস্তানের বিভিন্ন জেলায় তালেবান ব্যাপকভাবে হামলা শুরু করেছে। তারা দেশটির শতাধিক জেলা দখল করে নেয়ার দাবি করেছে। আফগানিস্তান থেকে মার্কিন নেতৃত্বাধীন পশ্চিমা সেনাদের প্রত্যাহার করে নেয়ার কাজ শুরু হওয়ার পর তালেবানের হামলা বৃদ্ধির খবর এল। (পার্সটুডে)

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের