বিএনএ,বিশ্বডেস্ক: ইরানের দক্ষিণাঞ্চলে ৫ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। মঙ্গলবার (৯ জুন) সকালে এই ভূকম্পন অনুভূত হয় ।
দেশটির রাষ্ট্রীয় বার্তাসংস্থা মেহের নিউজ জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল সারগাজের কাছাকাছি হরমুজগান এবং কারমান প্রদেশে।এই কম্পনে স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। তাৎক্ষণিকভাবে কোনো ধরনের হতাহত বা বড় বড় ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
এ দিকে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ফিলিপাইনে গতকাল আঘাত হানা ৭.৮ মাত্রার একটি অত্যন্ত শক্তিশালী ভূমিকম্পে ব্যাপক বিপর্যয় নেমে এসেছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, এই ভয়াবহ দুর্যোগে এখন পর্যন্ত অন্তত ৩৮ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
বিএনএ/ ওজি
![]()

