বিএনএ, ঢাকা: ইসলামী ব্যাংক বাংলাদেশের চেয়ারম্যান মো. খুরশীদ আলমের অপসারণ দাবিতে টানা নবম দিনের মতো আন্দোলন অব্যাহত রেখেছে সচেতন গ্রাহক ফোরাম। এ দফায় আন্দোলনে যুক্ত হয়েছেন নারী গ্রাহকরাও। মঙ্গলবার (৯ জুন) রাজধানীর মতিঝিল ইসলামী ব্যাংক টাওয়ারের সামনে ‘সচেতন গ্রাহক ফোরাম’-এর ব্যানারে অবস্থান কর্মসূচি পালন করেন আন্দোলনকারীরা। সকাল ১০টা থেকে শুরু হওয়া এ কর্মসূচিতে শতাধিক গ্রাহক অংশ নেন, যাদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক নারী ছিলেন।
অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, বিতর্কিত কর্মকাণ্ড ও আর্থিক অনিয়মের অভিযোগ থাকা একজনকে চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়ায় ব্যাংকের ওপর আস্থা ও আমানতের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। ইসলামী ব্যাংকের চেয়ারম্যান হিসেবে এমন একজনকে নিয়োগ দিতে হবে যিনি ইসলামী ব্যাংকিং ও অর্থনীতি বিষয়ে অভিজ্ঞ ও গ্রহণযোগ্য। পাশাপাশি তারা সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ওমর ফারুককে পুনর্বহালের দাবিও জানান।
বিএনএ/ওজি
![]()

