33.7 C
আবহাওয়া
১:১৪ অপরাহ্ণ - জুন ৯, ২০২৬
Bnanews24.com
Home » টসে হেরে ব্যাটিংয়ে টাইগাররা

টসে হেরে ব্যাটিংয়ে টাইগাররা


বিএনএ, ক্রীড়া ডেস্ক : বাংলাদেশের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক জস ইংলিস। ব্যাটিং করছে টাইগাররা।

৪ বছর পর জাতীয় দলে ফিরেছেন মোসাদ্দেক হোসেন। এবার তিনি প্রথম ওয়ানডের একাদশেও যুক্ত হয়েছেন।

এর আগে ২০২২ সালের আগস্টে সর্বশেষ মাঠে নেমেছিলেন এই স্পিন অলরাউন্ডার। মোসাদ্দেককে জায়গা করে দিতে একাদশ থেকে বাদ পড়েছেন সৌম্য সরকার। বাংলাদেশ একাদশ সাজিয়েছে ৩ পেসার, ৩ স্পিনার, ৫ ব্যাটার ও ২ অলরাউন্ডার নিয়ে।

বিপরীতে অস্ট্রেলিয়ার হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হচ্ছে লিয়াম স্কটের। ডান হাতি এই পেস অলরাউন্ডার ৩৯টি প্রথম শ্রেণি এবং ২০টি লিস্ট এ ম্যাচ খেলেছেন।  বেশ কয়েকজন সিনিয়র ক্রিকেটার এই সিরিজ থেকে ছুটি নিয়েছেন।

একাদশ
বাংলাদেশ: মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, নাজমুল হোসেন, লিটন দাস, তাওহীদ হৃদয়, মোসাদ্দেক হোসেন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, নাহিদ রানা ও তানভীর ইসলাম।

অস্ট্রেলিয়া: জশ ইংলিস (অধিনায়ক), জাভিয়ের বার্টলেট, অ্যালেক্স ক্যারি, কপার কনলি, নাথান এলিস, ক্যামেরন গ্রিন, মারনাস লাবুশেন, ম্যাথু রেনশ, লিয়াম স্কট, ম্যাট শর্ট ও অ্যাডাম জাম্পা।

বিএনএ/ওজি

Loading


শিরোনাম বিএনএ