26 C
আবহাওয়া
৬:৫৭ পূর্বাহ্ণ - অক্টোবর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » গৌরনদীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যু 

গৌরনদীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যু 


বিএনএ বরিশাল: বরিশালের গৌরনদীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হেমায়েত হাওলাদার নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার (৮ জুন) দিনগত রাতে উপজেলার শরিফাবাদ গ্রামে এ ঘটনা ঘটে।এক সপ্তাহ পর ব্রুনাইয়ে পাড়ি দেওয়ার কথা ছিল তার।

হেমায়েত হাওলাদার উপজেলার শরিফাবাদ গ্রামের মৃত আমিন উদ্দিনের ছেলে। তিনি স্ত্রীসহ দুই সন্তান রেখে গেছেন।

নিহতের স্বজনরা জানান, মাছের ঘেরে পানি ওঠানোর জন্য বিদ্যুতের খুঁটি থেকে অবৈধ লাইন নিয়ে পানির মোটর চালু করে ঘের মালিকরা। পরে ওই লাইনের পাশ দিয়ে যাওয়ার সময় অবৈধভাবে নেওয়া ওই লাইনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তার মৃত্যু হয়।
গৌরনদী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) শাহজাহান জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

গৌরনদী পল্লী বিদ্যুতের ডেপুটি জেনারেল ম্যানেজার জুলফিকার হায়দার চৌধুরি বলেন, লাইনটি অবৈধ ছিল কি না জানা নেই। তবে এ বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বিএনএ/ সাইয়েদ কাজল, ওজি

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়ায় ছাত্রদলের উদ্যোগে এসএসসি উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা এবার ইবনে সিনা ফার্মাসিউটিক্যালের কারখানায় আগুন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের দায়িত্ব পুনর্বণ্টন: কে পেলেন কোন দপ্তর চট্টগ্রাম রেঞ্জ পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৬২৭ লায়ন্স ক্লাব অব চিটাগং ডায়মন্ড সিটির ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন রমনা অফিসার্স ক্লাব থেকে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ উদ্ধার কক্সবাজারের ইনানি বিচে টুপটুপ রিসোর্টে আগুন, নিহত ৫ আজ দেশের সব ব্যাংক ও শেয়ারবাজারে স্বাভাবিক কার্যক্রম চলবে বিশ্বব্যাংকের সঙ্গে চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ: অর্থমন্ত্রী ঢাকা-কক্সবাজার রুটে যুক্ত হচ্ছে মহানগর এক্সপ্রেস, টিকিট বিক্রি শুরু