24 C
আবহাওয়া
৭:২৬ পূর্বাহ্ণ - নভেম্বর ৬, ২০২৬
Bnanews24.com
Home » বেরোবির নতুন ভিসি ড. হাসিবুর রশীদ

বেরোবির নতুন ভিসি ড. হাসিবুর রশীদ

বেরোবির নতুন ভিসি ড. হাসিবুর রশীদ

বিএনএ, রংপুর: বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) নতুন ভিসি হিসেবে নিয়োগ পেয়েছেন বর্তমান ট্রেজারার অধ্যাপক ড. মো. হাসিবুর রশীদ।বুধবার (৯ জুন) শিক্ষা মন্ত্রণালয় এ নিয়োগের প্রজ্ঞাপন জারি করেছে । এই আদেশ ১৪ জুন থেকে কার্যকর হবে।আগামী চার বছরের জন্য বিশ্ববিদ্যালয়ের ৫ম ভিসি হিসেবে নিয়োগ পেলেন ড. হাসিবুর রশীদ।আগের ভিসি ড. নাজমুল আহসান কলিমউল্লাহর মেয়াদ শেষ হচ্ছে ১৩ মে।

প্রজ্ঞাপনে  বলা হয়, উপাচার্য হিসেবে তার নিয়োগের মেয়াদ হবে চার বছর। তবে রাষ্ট্রপতি ও আচার্য প্রয়োজন মনে করলে মেয়াদ শেষের আগেই এই নিয়োগ আদেশ বাতিল করতে পারবেন। অধ্যাপক ড. মো. হাসিবুর রশীদ বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করবেন। এ নিয়োগ আদেশ আগামী ১৪ জুন থেকে কার্যকর হবে।

জনস্বার্থে জারি করা প্রজ্ঞাপনে আরও বলা হহয়, ভাইস-চ্যান্সেলর পদে তিনি তার বর্তমান পদের সমপরিমাণ বেতনভাতাদি পাবেন। এছাড়া বিধি অনুযায়ী সংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন।

বিএনএ/ ওজি 

 

 

Loading


শিরোনাম বিএনএ
গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’! মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের সিনেটের নিয়ন্ত্রণ নিশ্চিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী আজ থেকে আগামী ৪দিন গ্যাসের চাপ কম থাকবে