20 C
আবহাওয়া
৪:১৪ পূর্বাহ্ণ - নভেম্বর ২৯, ২০২৬
Bnanews24.com
Home » ঢাকাসহ সারাদেশে বজ্রবৃষ্টির সম্ভাবনা

ঢাকাসহ সারাদেশে বজ্রবৃষ্টির সম্ভাবনা

আবহাওয়া

বিএনএ, ঢাকা : আবহাওয়া অধিদপ্তর জানিয়েছেন এ সপ্তাহে উত্তর বঙ্গোপসাগরে লঘুচাপ থেকে নিম্নচাপে পরিণত হলেও এখন পর্যন্ত ঘূর্ণিঝড়ের আশঙ্কা নেই।

বুধবার (৯ জুন) আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু ঢাকা, চট্টগ্রাম, সিলেট, বরিশাল ও ময়মনসিংহ পর্যন্ত অগ্রসর হয়েছে। এ ছাড়া দেশের অবশিষ্টাংশেও মৌসুমি বায়ু আসার অনুকূল পরিস্থিতি রয়েছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় দেশে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে চুয়াডাঙ্গায় ৫৪ মিলিমিটার।

এদিকে, ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের বেশির ভাগ জায়গায় এবং রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রয়েছে বলে জানিয়ে সতর্ক করেছে আবহাওয়া অফিস।
বিএনএনিউজ/জেবি

Loading


শিরোনাম বিএনএ
মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ঢাকা সফর স্থগিত বান্দরবানে বাঁশঝাড়ে লুকানো ছিল ৯৯ রাউন্ড গুলি আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে নিহত ৭ শিক্ষার্থী শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু চাঁদাবাজদের বিএনপিতে রাজনীতি করার অধিকার নেই: আইনমন্ত্রী টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী