20 C
আবহাওয়া
৩:১৩ পূর্বাহ্ণ - নভেম্বর ২৬, ২০২৬
Bnanews24.com
Home » ওজন কমাতে ব্যস্ত নায়িকা দীঘি

ওজন কমাতে ব্যস্ত নায়িকা দীঘি

দীঘি

বিনোদন ডেস্ক: জনপ্রিয় অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘি এবার মন দিয়েছেন শরীরচর্চায়। দৈনিক প্রায় দুই ঘণ্টা জিম করছেন। সপ্তাহে অন্তত পাঁচ দিন এই নিয়মে চলছেন তিনি। এ যাত্রায় সর্বনিম্ন আট থেকে নয় কেজি ওজন কমাতে চান দিঘী।

এত কষ্ট করে জিম করছেন, কোনো বিশেষ কাজের জন্য নাকি? এই প্রশ্নে দীঘি বলেন, সবার চোখে আমি মোটা, তাই একটু চিকন হওয়ার চেষ্টা করছি।

এদিকে, এতদিন দীঘি ফেসবুকে অ্যাকটিভ থাকলেও ছিল না কোনো ফ্যান পেজ। একাধিক ফ্যান পেজের ভিড়ে সম্প্রতি অভিনেত্রী ফেসবুকে ফ্যান পেজ খুলেছেন। সেখানে ভক্তদের যুক্ত হওয়ার অনুরোধও করেছেন দীঘি।

শিশুশিল্পী হিসেবে লম্বা সময় পর্দা কাঁপিয়েছেন জনপ্রিয় হয়েছেন সেই ছোট্ট কাল থেকেই। এবার দেখার পালা নায়িকা হিসেবে তিনি কতোটা সফল হতে পারেন। সেলিম খান পরিচালিত শাপলা মিডিয়ার ‘টুঙ্গিপাড়ার মিয়াভাই’ সিনেমা দিয়েই নায়িকার খাতায় নাম লেখান দীঘি। এতে তার বিপরীতে অভিনয় করেন আরেক তরুণ নায়ক শান্ত খান। অন্য ছবি ‘তুমি আছো তুমি নেই’ নির্মাণ করেছেন দেলোয়ার জাহান ঝন্টু।

বিএনএনিউজ২৪/এমএইচ

Loading


শিরোনাম বিএনএ
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু দ্বিতীয় দফায় ৭ কোটি টাকার বিদ্যুৎ সরবরাহ করল রূপপুর বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী ১০ ট্রাক অস্ত্রের ২২ বছর পর কারা আনলো ১০০ ক্ষেপণাস্ত্রের জ্বালানি! প্রত্যর্পণ ছাড়া কো‌নো সন্ত্রাসীকে দেশে ফেরার অনুমতি দেওয়া হ‌বে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী