29 C
আবহাওয়া
১০:০৪ অপরাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » চট্টগ্রামে ছুরিকাঘাতে ২ জনের মৃত্যু

চট্টগ্রামে ছুরিকাঘাতে ২ জনের মৃত্যু

টঙ্গীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে ৩ পুলিশ সদস্য আহত

বিএনএ, চট্টগ্রাম : চট্টগ্রামের পাহাড়তলীতে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের সময় ছুরিকাঘাতে দুজন নিহত হয়েছেন। সোমবার (৮ মে) রাত ১০টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন।

নিহতরা হলেন মোহাম্মদ মাসুম (৩০) ও মোহাম্মদ সবুজ (২০)। তাঁদের একজন অটোরিকশাচালক, অপরজন গ্যারেজে কাজ করেন।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম বলেন, নগরের পাহাড়তলী থানার বিটেক মোড়ে নারীসংক্রান্ত বিষয় নিয়ে দুই পক্ষের মধ্যে মারামারি হয়। একপর্যায়ে ছুরির আঘাতে দুজন আহত হন। গুরুতর অবস্থায় তাঁদের চট্টগ্রাম মেডিকেল কলেজে নেওয়া হয়।

পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান রাতে বলেন, দুই পক্ষের সংঘর্ষে ছুরিকাঘাতে দুই জনের মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ দুটি চট্টগ্রাম মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

বিএনএনিউজ/এইচ.এম।

 

 

Loading


শিরোনাম বিএনএ
নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম?