20 C
আবহাওয়া
৪:২৪ পূর্বাহ্ণ - নভেম্বর ২৯, ২০২৬
Bnanews24.com
Home » দাফনের সময় নড়ে উঠল নবজাতক!

দাফনের সময় নড়ে উঠল নবজাতক!

দাফনের সময় নড়ে উঠল নবজাতক!

বিএনএ: হাসপাতালে জন্মগ্রহণের পর ‘মৃত’ নবজাতককে কবরে দাফন করার সময় নড়ে উঠল। ঘটনাটি ঘটেছে পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটালে।

ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, গতকাল শনিবার ভোরে এক নারীর প্রসবযন্ত্রণা শুরু হয়। দুপুর ১২টায় ঘাটাল হাসপাতালে ভর্তি করা হয় তাকে। কিছু সময় পর তিনি পুত্রসন্তানের জন্ম দেন।

বিকালে শিশুটির পরিবারকে জানানো হয়, জন্মের ২০ মিনিটের মধ্যেই মারা গিয়েছে নবজাতকটি। রাতে তার মৃত্যুর সনদও দেয় হাসপাতাল কর্তৃপক্ষ। এরপর রাত সাড়ে ১০টায় নবজাতকের ‘দেহ’ নিয়ে বাড়ি ফিরে যান পরিবারের সদস্যরা।

পরিবারের দাবি, হাসপাতাল থেকে ফিরে ‘মৃত’ শিশুটিকে কবর দিতে গিয়ে চমকে উঠেন তার মা-বাবা ও আত্মীয় স্বজনরা। শিশুটির শরীরে তখনও প্রাণ রয়েছে। তারা জীবিত শিশুটিকে পুনরায় ভর্তি করার পর আইসিইউতে রাখা হয় তাকে। সেখানেই তার চিকিৎসা চলছিল। তবে রোববার (৯ এপ্রিল) সকালে ওই শিশুর মৃত্যু হয়।

এ ঘটনাকে নজিরবিহীন আখ্যা দিয়ে পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল সুপার স্পেশালিটি হাসপাতালের বিরুদ্ধে চিকিৎসার গাফিলতির অভিযোগ তুলে তদন্তের দাবি করেছে শিশুটির পরিবার। ঘটনা তদন্তে দুটি কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছে জেলার স্বাস্থ্য দপ্তর।

বিএনএ নিউজ/এ আর

Loading


শিরোনাম বিএনএ
মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ঢাকা সফর স্থগিত বান্দরবানে বাঁশঝাড়ে লুকানো ছিল ৯৯ রাউন্ড গুলি আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে নিহত ৭ শিক্ষার্থী শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু চাঁদাবাজদের বিএনপিতে রাজনীতি করার অধিকার নেই: আইনমন্ত্রী টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী