26 C
আবহাওয়া
১:২৩ অপরাহ্ণ - নভেম্বর ২২, ২০২৬
Bnanews24.com
Home » রোহিঙ্গা ক্যাম্পে গুলিতে যুবক নিহত

রোহিঙ্গা ক্যাম্পে গুলিতে যুবক নিহত

রোহিঙ্গা ক্যাম্পে গুলিতে যুবক নিহত

বিএনএ, কক্সবাজার: কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের গোলাগুলিতে মোহাম্মদ রফিক (৩৩) নামে এক যুবক নিহত হয়েছেন।

শনিবার (৮ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার ৮ ইস্ট রোহিঙ্গা ক্যাম্পের বি ৬১ ব্লকে এ ঘটনা ঘটে।

নিহত মোহাম্মদ রফিক একই ক্যাম্পের শামসুল আলমের পুত্র।

৮ এপিবিএন এর ভারপ্রাপ্ত অধিনায়ক মোহাম্মদ ফজলে বিষয়টি নিশ্চিত করে বলেন, দুগ্রুপের মধ্যে গোলাগুলিতে পড়ে আহত হয় এক রোহিঙ্গা। তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত রোহিঙ্গা যুবক বুদ্ধি প্রতিবন্ধী ছিল । ঘটনার রহস্য উদ্‌ঘাটন ও জড়িতদের আইনের আওতায় আনতে এপিবিএন এর তৎপরতা অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, গত এক সপ্তাহের ব্যবধানে এ রোহিঙ্গা ক্যাম্পে দুটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এর আগে গত ৫ মার্চ ২০ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের হেড মাঝি মোহাম্মদ নুরকে হত্যা করে দুর্বৃত্তরা।

বিএনএনিউজ/ আরএস/শাম্মী

Loading


শিরোনাম বিএনএ
টেকনাফে শতাধিক বোমা, অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার ছাগলনাইয়ায় 'ফ্যামিলি কার্ড' তথ্য সংরক্ষণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন এসএমই খাতের বিকাশে তরুণদের কর্মসংস্থানে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী হরমুজ প্রণালীতে দুটি তেলবাহী ট্যাংকারে হামলা ক্যানসারে আক্রান্ত শামীম ওসমান, রয়েছেন চতুর্থ স্টেজে ১৪ জেলায় বজ্রবৃষ্টির পূর্বাভাস বকেয়া পেনশন পরিশোধ নিয়ে নতুন নির্দেশনা রামুতে ট্রেনের ধাক্কায় একই পরিবারের দুই শিশুসহ নিহত ৪ ১৮ মাসের মধ্যে রোহিঙ্গা প্রত্যাবাসন চায় ঢাকা : পররাষ্ট্র প্রতিমন্ত্রী আগামী ৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী