26 C
আবহাওয়া
৩:৩১ অপরাহ্ণ - নভেম্বর ২৫, ২০২৬
Bnanews24.com
Home » বাস থেকে নারীকে ছুড়ে ফেলা সেই চালক-হেলপার গ্রেফতার

বাস থেকে নারীকে ছুড়ে ফেলা সেই চালক-হেলপার গ্রেফতার

নারী যাত্রীকে বাস থেকে ছুড়ে ফেললেন হেলপার

বিএনএ, ঢাকা : ঢাকার কেরাণীগঞ্জে চলন্ত বাস থেকে নারী যাত্রীকে ছুড়ে ফেলার ঘটনায় ‘এন মল্লিক’ পরিবহনের বাসচালক মো. সবুজ (২৫) ও হেলপার মো. নাহিদকে (১৯) গ্রেফতার করেছে র‍্যাব। একই সঙ্গে এন মল্লিক পরিবহনের ওই বাস জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (৯ মার্চ) সকালে র‍্যাব-১০-এর মেজর শাহরিয়ার জিয়াউর রহমান গণমাধ্যমকে গ্রেফতারের বিষয়ে নিশ্চিত করেছেন। এর আগে সোমবার (৮ মার্চ) রাতে র‌্যাবের অভিযানে কেরানীগঞ্জের কুটিয়ামাড়া এলাকা থেকে তারা গ্রেফতার হয়।

এর আগে রোববার (৭ মার্চ) বিকেলে ঢাকা জেলার অন্তর্গত কেরানীগঞ্জ উপজেলার রোহিতপুর এলাকায় ভাড়া নিয়ে তর্কের জেরে এন মল্লিক পরিবহনের ওই এসি বাস থেকে এক নারীকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার ঘটনা ঘটে।

বিএনএনিউজ/জেবি

Loading


শিরোনাম বিএনএ
১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু দ্বিতীয় দফায় ৭ কোটি টাকার বিদ্যুৎ সরবরাহ করল রূপপুর বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী ১০ ট্রাক অস্ত্রের ২২ বছর পর কারা আনলো ১০০ ক্ষেপণাস্ত্রের জ্বালানি! প্রত্যর্পণ ছাড়া কো‌নো সন্ত্রাসীকে দেশে ফেরার অনুমতি দেওয়া হ‌বে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স যশোর-৬ আসনের সাবেক এমপি আজিজুল ঢাকায় গ্রেপ্তার সাবেক মন্ত্রী নাহিদের জামিন নাকচ