27 C
আবহাওয়া
১২:০৭ পূর্বাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » মিয়ানমারে বিক্ষোভকারীদের ছেড়ে দেওয়ার আহ্বান জাতিসংঘের

মিয়ানমারে বিক্ষোভকারীদের ছেড়ে দেওয়ার আহ্বান জাতিসংঘের

বিক্ষোভ

বিশ্ব ডেস্ক, ঢাক: মিয়ানমারে একটি অ্যাপার্টমেন্ট ব্লকে আটকে পড়া বিক্ষোভকারীদের ছেড়ে দেওয়ার জন্য সামরিক বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছে জাতিসংঘ। ইয়াঙ্গুনের একটি জেলায় নিরাপত্তা বাহিনী সোমবার প্রায় দুইশ’র মতো বিক্ষোভকারীকে চারদিক থেকে ঘিরে ফেললে তারা ওই ভবনে আটকা পড়ে। খবর- ব্যাংকক পোস্ট।

গণমধ্যমের খবরে বলা হয়, জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কার্যালয় বলছে, বিক্ষোভকারীদের ওই দলটি শান্তিপূর্ণ প্রতিবাদ করছিল এবং তাদের চলে যাওয়ার অনুমতি দেওয়া উচিত। দেশটিতে ১ ফেব্রুয়ারিতে সেনা অভ্যুত্থানের পর থেকেই প্রতিবাদে ব্যাপক বিক্ষোভ চলছে। এ পর্যন্ত অন্তত ৫৪ জন বিক্ষোভকারী নিরাপত্তা বাহিনীর হাতে নিহত হয়েছে বলে জানা গেছে।

জাতিসংঘ বলছে আটকে পড়া বিক্ষোভকারী দলটি ইয়াঙ্গুনের সনচুং এলাকার চার রাস্তা এলাকা থেকে বের হওয়ার সময় আটকা পড়েন। জেলার বাইরে থেকে কেউ এসেছে কিনা তা খুঁজতে পুলিশ ওই এলাকায় বাড়িঘরে তল্লাশি করছিল।

স্থানীয় অধিবাসী ও স্থানীয় একটি নিউজ সার্ভিস ফেইসবুকে জানিয়েছে, কমপক্ষে ২০ জনকে এ সময় আটক করা হয়। এ সময় সেখানে বিস্ফোরণের শব্দ শোনা যায় এবং ধারণা করা হচ্ছে এগুলো সাউন্ড গ্রেনেডের শব্দ।

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস সর্বোচ্চ ধৈর্যধারণ করতে এবং সহিংসতা বা গ্রেপ্তার ছাড়াই বিক্ষোভকারীদের নিরাপদ প্রস্থানের সুযোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন বলে তার মুখপাত্র স্টিফেন ডুজারিক জানান। তিনি বলেন, ‘আটকে পড়াদের অনেকেই নারী যারা আন্তর্জাতিক নারী দিবসের র‍্যালিতে যোগ দিতে গিয়েছিলেন।’

এদিকে ইয়াঙ্গুনে কারফিউয়ের মধ্যেই বহু মানুষ রাস্তায় নেমে এসেছিল। তাদেরকে ‘সনচুং এর ছাত্রদের ছেড়ে দাও’ স্লোগান দিতেও শোনা গেছে। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে নিরাপত্তা বাহিনী গুলি ছুঁড়েছে ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করেছে বলে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের