26 C
আবহাওয়া
২:৪৫ অপরাহ্ণ - নভেম্বর ২২, ২০২৬
Bnanews24.com
Home » আশুলিয়ায় ৭ হাজার ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

আশুলিয়ায় ৭ হাজার ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার


বিএনএ, সাভার: সাভারের আশুলিয়ায় মির্জা আবিদ বেগ (৪০) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তার কাছ থেকে ৭ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।

বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি) এর অফিসার ইনচার্জ মো. রিয়াজ উদ্দিন আহমেদ (বিপ্লব)। এর আগে বুধবার (৮ ফেব্রুয়ারি) সাড়ে দশটায় আশুলিয়ার পলাশবাড়ী ইউনাইটেড হাউজিং এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

আটককৃত মির্জা আবিদ বেগ আশুলিয়ার পলাশবাড়ীর নুরুল আলম বেগের ছেলে।

পুলিশ জানায়, বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যে, আশুলিয়ার পলাশবাড়ী ইউনাইটেড হাউজিং এলাকায় মাদক বিক্রির উদ্দেশ্যে এক কুখ্যাত মাদক কারবারি অবস্থান করছে। পরে ওই স্থানে অভিযান চালিয়ে ইউনাইটেড হাউজিং এর ব্লক-এ রাস্তার পূর্ব পাশের নুরুল আলম বেগের টিনশেড বাড়ির পশ্চিম পাশের রাস্তার উপর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে ৭ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য ২১ লাখ টাকা।

এ বিষয়ে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি) এর অফিসার ইনচার্জ মো. রিয়াজ উদ্দিন আহমেদ (বিপ্লব) বলেন, ৭ হাজার পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিঙ্গাসাবাদে সে জানিয়েছে, তার এই কাজে আরও দুইজন সহযোগী রয়েছে। তাদেরকেও ধরতে অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তারকৃত মাদক কারবারির বিরুদ্ধে আশুলিয়া থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।

বিএনএ/ইমরান, এমএফ

Loading


শিরোনাম বিএনএ
টেকনাফে শতাধিক বোমা, অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার ছাগলনাইয়ায় 'ফ্যামিলি কার্ড' তথ্য সংরক্ষণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন এসএমই খাতের বিকাশে তরুণদের কর্মসংস্থানে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী হরমুজ প্রণালীতে দুটি তেলবাহী ট্যাংকারে হামলা ক্যানসারে আক্রান্ত শামীম ওসমান, রয়েছেন চতুর্থ স্টেজে ১৪ জেলায় বজ্রবৃষ্টির পূর্বাভাস বকেয়া পেনশন পরিশোধ নিয়ে নতুন নির্দেশনা রামুতে ট্রেনের ধাক্কায় একই পরিবারের দুই শিশুসহ নিহত ৪ ১৮ মাসের মধ্যে রোহিঙ্গা প্রত্যাবাসন চায় ঢাকা : পররাষ্ট্র প্রতিমন্ত্রী আগামী ৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী