27 C
আবহাওয়া
৬:৪৬ পূর্বাহ্ণ - সেপ্টেম্বর ৬, ২০২৬
Bnanews24.com
Home » দ্বিপাক্ষিক সম্পর্কের ৫০ বছর পূর্তিতে পররাষ্ট্রমন্ত্রীকে যুক্তরাষ্ট্রের আমন্ত্রণ

দ্বিপাক্ষিক সম্পর্কের ৫০ বছর পূর্তিতে পররাষ্ট্রমন্ত্রীকে যুক্তরাষ্ট্রের আমন্ত্রণ


বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের ৫০তম বর্ষপূর্তি উপলক্ষে, পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনকে ওয়াশিংটন ডিসি সফরের আমন্ত্রণ জানিয়েছেন মার্কিন পররাষ্ট্র মন্ত্রী অ্যান্টনি জে ব্লিংকেন। বুধবার (৯ ফেব্রুয়ারি) সকালে গণমাধ্যমকে এই আমন্ত্রণের বিষয়টি নিশ্চিত করেন পররাষ্ট্রমন্ত্রী নিজেই।

মন্ত্রী বলেন, মার্কিন পররাষ্ট্র দপ্তর ওয়াশিংটনের বাংলাদেশ মিশনের মাধ্যমে এই আমন্ত্রণ জানিয়েছে। আগামী ৪ এপিল ওয়াশিংটন ডিসিতে ব্লিংকেন তার অফিসে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রীর সাথে বৈঠকে বসতে আগ্রহ প্রকাশ করেছেন।

মুক্তিযুদ্ধের পর ১৯৭২ সালের ৪ এপ্রিল বাংলাদেশকে স্বীকৃতি দেয় যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাস ও মার্কিন পররাষ্ট্র দপ্তর বাংলাদেশ দূতাবাসে যৌথভাবে ঐতিহাসিক দিনটি উদযাপন করার উদ্যোগ নিয়েছে।

মানবাধিকার লংঘনের অভিযোগে সম্প্রতি র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) এর কয়েকজন বর্তমান ও সাবেক কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র। আলোচিত এই ঘটনার মধ্যেই পররাষ্ট্রমন্ত্রীকে আমন্ত্রণ জানালো ওয়াশিংটন।

বিএনএনিউজ/এ আর

Loading


শিরোনাম বিএনএ
কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী ফেনী নদী অবৈধ বালু উত্তোলন বন্ধে এমপি মজনু'র অবস্থান কর্মসূচি পালন ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন স্বর্ণসহ আটক এক বিমান কর্মী আশুলিয়ায় একই পরিবারের ৩ জনের অর্ধগলিত লাশ উদ্ধার লংমার্চে বাধা দিলে ৬ দফা ১ দফায় পরিণত হবে: নাহিদ ইসলাম শাপলা চত্বরে সমাবেশ শেষে ১১ দলের চট্টগ্রামমুখী লংমার্চ শুরু ছাগলনাইয়ায় চৌধুরী ক্লাবের উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসূচি পালন দেশের প্রতিটি সরকারি হাসপাতালকে দালালমুক্ত করা হবে: স্বাস্থ্যমন্ত্রী মুহুরীগঞ্জে বাস-কাভার্ড ভ্যান সংঘর্ষে নিহত ৩