21 C
আবহাওয়া
২:৩০ পূর্বাহ্ণ - নভেম্বর ২৬, ২০২৬
Bnanews24.com
Home » ধামরাইয়ে যুগান্তরের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ধামরাইয়ে যুগান্তরের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত


বিএনএ, (সাভার) ঢাকা: ঢাকার ধামরাইয়ে নানা আয়োজনের মধ্য দিয়ে কেক কেটে দৈনিক যুগান্তরের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।   মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার বালিয়া ইউনিয়নের পশ্চিম সূত্রাপুরে একটি হলরুমে এ প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।

এ সময় দৈনিক যুগান্তরের অতীত বর্তমান ও ভবিষ্যত নিয়ে বিশ্লেষণমূলক আলোচনার পর ২৩ পাউন্ডের একটি কেক কাটা হয়।

সভায় ধামরাই উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি ও আমতা ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আরিফ হোসেনের সভাপতিত্বে সঞ্চালনা করেন বাংলাদেশ নিউজ এজেন্সির সাভার প্রতিবেদক ইমরান খান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাওয়ালীপাড়া বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের অফিসার ইনচার্জ পুলিশ পরিদর্শক মোহাম্মদ রাসেল মোল্লা।

এতে দৈনিক যুগান্তরের স্বপ্নদ্রষ্টা যমুনা গ্রুপের প্রয়াত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. নুরুল ইসলাম বাবুলের বিদেহী রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া প্রার্থনা করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে পুলিশ পরিদর্শক মোহাম্মদ রাসেল মোল্লা বলেন, সর্বাধিক পঠিত জনপ্রিয় দৈনিক যুগান্তর পত্রিকা সমাজের অধিকার বঞ্চিত মানুষসহ সবার কথা বলে। সাহসিকতার সহিত বস্তনিষ্ঠ সংবাদ পরিবেশন করে গণমানুষের আস্থা অর্জন করেছে। দেখতে দেখতে ২২টি বছর অতিবাহিত হয়ে ২৩বছরে পদার্পণ করল দেশের এ মুখপত্রটি। আমার বিশ্বাস স্বপ্নদ্রষ্ট্রার দেখানো পথেই সাহসিকতার সঙ্গে পথ চলবে যুগান্তর পরিবার।

তিনি আরও বলেন, দৈনিক যুগান্তর পত্রিকা একদিকে যেমন গণমানুষের প্রত্যাশা পূরণে বদ্ধ পরিকর তেমনি পাঠক সমাজ, দেশ ও জাতির কল্যাণে অগুণী ভুমিকা পালন করে আসছে। দেশ ও জাতির সংকটময় মূহুর্তে এবং স্বার্থে এ পত্রিকার কলম সৈনিকরাও সাহসী ভুমিকা নিয়ে সংবাদ পরিবেশন করে দেশ ও জাতির আস্থা অর্জন করেন।

এছাড়াও সভায় আরো উপস্থিত ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাংগাঠনিক সম্পাদক মো দেলায়ার হোসেন খান মিলন, জাতীয় ছাত্র সসমাজের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাংগাঠনিক সম্পাদক মো  ইউসুফ আলী, জাপা নেতা আনোয়ার হোসেন মুল্লুক, সূতিপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মো. সেলিম হোসেন, বালিয়া ইউনিয়ন আওয়ামীলীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মোঃ আবুল হাসেম বকুল, গাংগুটিয়া ২নং ওয়ার্ড মেম্বার সাদ্দাম হোসেন, ইউপি সদস্য মো. নাসির উদ্দিন, গাংগুটিয়া ৩ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাসুদ পারভেজসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক, সামাজিক ব্যক্তিত্ব ও সংবাদকর্মীরা।

বিএনএ/ ইমরান, এমএফ

Loading


শিরোনাম বিএনএ
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু দ্বিতীয় দফায় ৭ কোটি টাকার বিদ্যুৎ সরবরাহ করল রূপপুর বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী ১০ ট্রাক অস্ত্রের ২২ বছর পর কারা আনলো ১০০ ক্ষেপণাস্ত্রের জ্বালানি! প্রত্যর্পণ ছাড়া কো‌নো সন্ত্রাসীকে দেশে ফেরার অনুমতি দেওয়া হ‌বে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী